দুমকীতে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মতবিনিময়
দুমকীতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন দুমকী উপজেলা জামায়াতে ইসলামী ও অংগ সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুমকী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আবুল খায়ের এর সঞ্চালনায় এবং জামায়াতে ইসলামী দুমকী উপজেলা শাখার আমীর মাওলানা জালাল আহমেদ খান এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় অনান্যর মধ্যে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দুমকী উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা আলতাফ হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, দুমকী প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ এবাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান খান, প্রেসক্লাব দুমকীর সভাপতি মোঃ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম প্রমূখ। মতবিনিময় সভা শেষে উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সাংবাদিকদের সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় দুমকী উপজেলা জামায়াতে ইসলামী ও অংগ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
T.A.S / T.A.S
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার