ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

দুর্নীতিবাজ শিক্ষকের প্রত্যাহার দাবিতে বিয়ানীবাজারের খলাগ্রামবাসীর স্মারকলিপি


সিলেট ব্যুরো অফিস photo সিলেট ব্যুরো অফিস
প্রকাশিত: ২০-১০-২০২৪ দুপুর ৩:২৪

সিলেটের বিয়ানীবাজার উপজেলার খলাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রহিমা বেগমের প্রত্যাহার ও শাস্তির দাবিতে সিলেট জেলা শিক্ষা অফিসে স্মারকলিপি দিয়েছেন খলাগ্রামবাসী।

রবিবার (২০ অক্টোবর) সকালে সিলেট জেলা শিক্ষা অফিসে ৪০ জন গ্রামবাসীর স্বাক্ষরসংবলিত স্মারকলিপিটি প্রদান করেন আলীনগর ইউনিয়নের আনসার কমান্ডার মো. বদরুল হক। এ সময় তার সাথে স্কুলের অভিভাবকরা উপস্থিত ছিলেন। বির্তকিত এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রহিমা বেগমের প্রত্যাহার ও শাস্তির দাবিতে গত ১৬ অক্টোবর বিয়ানীবাজার উপজেলা শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেছিলেন গ্রামবাসী।

স্মারকলিপিতে বলা হয়, খলাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রহিমা বেগম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদে আসার পর থেকে বিদ্যালয়ে বিভিন্ন অনিয়ম ও বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। তিনি সহকারী শিক্ষক থাকাবস্থায় ইতিপূর্বে তিনজন প্রধান শিক্ষকের সাথে খুটিনাটি বিষয়ে বাকবিতণ্ডায় জড়ান ও দুর্ব্যবহার করেন। পর্যায়ক্রমে এসব শিক্ষক অন্যত্র বদলি হয়ে যান। তাই রিহিমা বেগম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনকালে তিনি যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত থাকেন না এবং বিদ্যালয় ছুটির কোনো বিধি মেনে চলেন না।

খলাগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রহিমা বেগমের বিভিন্ন অপকর্মের বিষয় তুলে ধরে স্মারকলিপিতে আরো বলা হয়, গত  ৮ অক্টোবর সহকারী শিক্ষকদের সাথে বাকবিতণ্ডার জের ধরে তিনি বিকাল ৫টা পর্যন্ত শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে জিম্মি করে রাখেন। অভিভাবক হিসেবে আমি কারণ জানতে চাইলে তিনি আমাকে হুমকি দিয়ে কথা বলেন। কারণ উনার বাবার বাড়ি বিদ্যালয়ের সন্নিকটে হওয়ায় এবং উনার সন্ত্রাসী দুই ভাইয়ের সহযোগিতায় উনার খেয়াল-খুশিমতো বিদ্যালয় পরিচালনা করছেন। স্লিপ কমিটির সাথে আলোচনা না করেই তিনি স্লিপের যাবতীয় টাকা ইচ্ছামতো খরচ করছেন। এছাড়া উনার মামা, চাচা ও ভাইদের দোকান থেকে সস্তায় জিনিসপত্র ক্রয় করে টাকা আত্মসাৎ করছেন। এ বিদ্যালয়ে থাকাবস্থায় তিনি দুটি সিএনজি ও অটোরিকসা ক্রয় করেন, যার যাবতীয় হিসাব-নিকাশ অফিস কক্ষে করে থাকেন। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটছে।

ছাত্র-ছাত্রীদের সাথে খারাপ আচরণ ও মারধরের ঘটনা প্রায়ই ঘটে থাকে, যা গ্রামের মুরব্বিরা অবগত এবং এ বিষয়ে বিভিন্ন সময়ে সালিশিও বসে, যা কোমলমতি শিক্ষার্থীদের জন্য হিতকর নয়। উনার ছেলে অত্র বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। বিভিন্ন প্রতিযোগিতা ও ফলাফলের ক্ষেত্রে নিজের ছেলের পক্ষ নিয়ে সর্বক্ষেত্রে প্রথম স্থান দিয়ে থাকেন, যা অন্য শিক্ষার্থীদের মানসিক বিকাশে বাধা হয়ে দাঁড়িয়েছে। এতে শিক্ষার্থীদের মনে অনেক ক্ষোভের সৃষ্টি হচ্ছে। কিন্তু উনার ভয়ে ছাত্র-ছাত্রীরা কিছু বলতে পারে না। এসব অন্যায়-অনিয়মের কারণে কোমলমতি শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে। উনার বাবার বাড়ি বিদ্যালয়ের পাশে থাকার কারণে তিনি যে কোনো সময় সেখানে অবস্থা করেন। প্রায় প্রতিদিনই সেখানে যাতায়াত করেন। এতে শ্রেণি কার্যক্রম অনেকটাই ব্যাহত হয়। প্রধান শিক্ষিক রহিমা বেগমের আচার-আচরণে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। যে কোনো সময় এ ক্ষোভের বিস্ফোরণ ঘটে নানা অঘটন ঘটতে পারে।

স্মারকলিপিতে খলাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টির নিমিত্তে অনতিবিলম্বে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রহিমা বেগমের অপসারণ এবং তদন্তসাপেক্ষে তার শাস্তির ব্যবস্থা করে অবিলম্বে একজন দক্ষ, চরিত্রবান ও বিজ্ঞ প্রধান শিক্ষককে অত্র বিদ্যালয়ে পদায়নের জোর দাবি জানানো হয়। 

T.A.S / জামান

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের