বাউফলে বিএনপি নেতাকর্মীদের সংবাদ সম্মেলন
পটুয়াখালীর বাউফলে আওয়ামী সন্ত্রাসীদের ষড়যন্ত্র ও তাদের বিভিন্ন অপকর্মের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার কনকদিয়া ইউপির আমীরাবাদ বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবদলের সদস্য তোফাজ্জেল হোসেন তপু।
তিনি বলেন, ভোট বাড়ানোর জন্য জামায়াত নেতারা বাউফলের আওয়ামী লীগ নেতাকর্মীদের জামায়াতের সদস্য হিসেবে পরিচয় দিচ্ছেন। তাদের পক্বোলম্বন করে তাদের দিয়ে বিএনপি নিধনের চেষ্টা চালাচ্ছে।
বাংলাদেশ জামায়াত ইসলামী বাউফল শাখার নেতাদের প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি আরো বলেন, আওয়ামী লীগ দিয়ে বিএনপির ঘরে আগুন জ্বালানোর দুঃসাহস কিভাবে পেলেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছোট দল নয়। আপনারা আগুন জ্বালিয়ে দিলে বিএনপি নেতাকর্মীরা চুড়ি পরে বসে থাকবে না।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কনকদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. রাশেদুন্নবী, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মুনিমুল ইসলাম মিরাজ ও বাউফল সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়ক আপেল মাহমুদ মুন্না।
T.A.S / জামান
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার