জাতীয় স্বার্থে আমরা সবাই এক থাকব : নওগাঁয় ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, মানুষের সাথে গাদ্দারি, জুলুম, নির্যাতন, লুট, অপরাধ ও ব্যাংকিং সেক্টর ধ্বংস করলে কী হয় তার প্রমাণ ইতোমধ্যেই পেয়েছে আওয়ামী লীগ। যারা অতীতে দেশের মালিক হয়েছেন, তাদের পরিণতি আমরা চোখের সামনে দেখেছি। দূর অতীতেও দেখেছি, নিকট অতীতেও দেখেছি। শুধু তাই নয়, আল্লাহ যদি কোনোদিন আমাদের দেশ পরিচালনা করার সুযোগ দেয়, তাহলে আমরা দেশের মালিক হব না; সেবক হব। এর থেকে সকল রাজনৈতিক দলের শিক্ষা নেয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (১৯ অক্টোবর) বিকালে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে দীর্ঘ ১৮ বছর পর জামায়াতের রুকন সম্মেলনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
জামায়াতের আমির বলেন, রাজনীতি ও ধর্ম যার যার জায়গায় থাকবে, তবে জাতীয় স্বার্থে আমরা সবাই এক থাকব। ঐক্যবদ্ধ থাকলে কোনো বৈরী শক্তি কখনো বিজয়ী হতে পারবে না। তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারবে না। জাতি যখন বিভক্ত হয়ে পড়ে, তখন ষড়যন্ত্রকারীদের জন্য সুবিধা হয়। অতীতে যা হওয়ার হয়েছে, এখন থেকে আর সুবিধা দেয়া হবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চলের সহ-পরিচালক অধ্যাপক মো. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমির ড. মো. কেরামত আলী।
নওগাঁ জেলা পূর্ব জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আ স ম সায়েমের পরিচালনায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নওগাঁ জেলা পূর্ব জামায়াতের আমির খ ম আব্দুর রাকিব, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নওগাঁ পশ্চিম জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মো. এনামুল হক, নওগাঁ জেলা পূর্ব নায়েবে আমির অধ্যাপক মো. মহিউদ্দীন, জেলা পশ্চিম নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও খুলনা মহানগর কর্মপরিষদ সদস্য আ স ম মামুন শাহীন প্রমুখ।
T.A.S / জামান
মইজ্জ্যারটেক ট্রাফিক বক্সে ‘টোকেন সিন্ডিকেট’! অবৈধ অর্থ বাণিজ্যে মেতেছে টিআই আবু সাঈয়েদ বাকার!
রাণীনগরে সরকারের বহুমুখী উন্নয়ন ও মানবিক সহায়তা কর্মসূচির মহাসমাবেশ অনুষ্ঠিত
রামগড় রোড ট্রাক ও মিনি ট্রাক চালক কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে অনুদান প্রদান
নাচোলে আষাঢ়ের শেষেও অনাবৃষ্টি, বীজতলা ফেটে চৌচির
কাশিমপুরে ক্রয়কৃত জমি বেদখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
পটিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
নাগরপুরে চলমান জিও ব্যাগ ডাম্পিং কাজের অগ্রগতি দেখতে আকস্মিক পরিদর্শনে এমপি লাভলু
ঈশ্বরদীতে দেশী-বিদেশী বিনিয়োগ বাড়ালে এলাকার উন্নয়ন সম্ভব: প্রতিমন্তী ফারজানা শারমিন পুতুল
তীব্র তাপদাহে কুড়িগ্রামে বাড়ছে রোগব্যাধি, বেশি ঝুঁকিতে শিশু ও বৃদ্ধরা
২ মাদক ব্যবসায়ী আটক
পাথরঘাটায় শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসকের স্কুলব্যাগ বিতরণ
মুকসুদপুরে প্রায় ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন সেলিমুজ্জামান সেলিম এমপি