মেহেরপুরে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
মেহেরপুর সরকারি কলেজের আম বাগান থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার আনুমানিক বয়স ৩৫ বছর। রবিবার (২০ অক্টোবর) দুপুরে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে।
জানা গেছে, দুপুরের দিকে মেহেরপুর সরকারি কলেজের পাশের আম বাগানের দিক থেকে দুর্গন্ধ পান কলেজের কর্মচারীরা। এ সময় বাগানের পেছনের দিকে গিয়ে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেযো হয়। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, মেহেরপুর সরকারি কলেজের ঠিক পেছনের আম বাগানের মাঝখানের একটি আম গাছের নিচে অর্ধবসা উলঙ্গ অবস্থায় লাশটি পড়েছিল। গাছের চারপাশে ঝোপঝাড়। দূর থেকে বোঝার উপায় নেই যে, সেখানে কোনো লাশ পড়ে রয়েছে। গাছের একটি ডালের সাথে লাশটির গলায় ফাঁস লাগানো রয়েছে। শারদীয় দুর্গোৎসবের ছুটি থাকার কারণে কলেজ বন্ধ ছিল। রবিবার কলেজ খোলার পর দুপুরের দিকে গন্ধ পানা কর্মচারীরা। লাশের দেহজুড়ে পোকা লেগে রয়েছে। তার পরনের লুঙ্গি দিয়ে গাছের ডালের সাথে গলায় বাঁধা অবস্থায় ছিল।
মেহেরপুর সদর থানার ওসি আমানুল্লাহ আল বারী জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা, ময়নাতদন্ত ছাড়া মন্তব্য করা যাবে না।
T.A.S / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ