রাঙামাটিতে সোনালী ব্যাংক কর্মকর্তার মৃতদেহ উদ্ধার
রাঙামাটি সোনালী ব্যাংক ভবন থেকে মো. রফিকুল ইসলাম (৫০) নামে এক ব্যাংক কর্মর্কতার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যার দিকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, রফিকুল ইসলাম সোনালী ব্যাংক পিএলসি রাঙামাটি জেলা শহরের নিউ কোর্ট বিল্ডিং শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার। তার বাড়ি রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নে। চাকরির সুবাদে তিনি ব্যাংক ভবনের চতুর্থ তলার একটি রুমে থাকতেন। তিনি প্রায় দেড় বছর ধরে এই শাখায় কর্মরত।
সোনালী ব্যাংক পিএলসি রাঙামাটি নিউ কোর্ট বিল্ডিং শাখার প্রিন্সিপাল অফিসার মো. শাহাদুল্লাহ বলেন, বিকালের দিকে আমরা তার মৃতদেহ ঝুলে থাকার খবর পাই। পরে পুলিশে খবর দিলে মৃতদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি পরিবারকেও অবগত করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন বলেন, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
T.A.S / জামান
কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান
পটুয়াখালীতে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হেয়ার আইল্যান্ড ও সোনার চর হতে পারে পর্যটন শিল্পের নতুন দিগন্ত
নবীনগরে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি সত্য রঞ্জন দাস গ্রেপ্তার
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেপ্তার
শত শত শিক্ষার্থীর অনুপ্রেরণা এমরুল কায়েস খান
উলিপুরে মাদরাসার জমি দখল করে বসতবাড়ি নির্মাণ, দখলমুক্ত করার দাবি
বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ যুবক
রাজশাহীতে পররাষ্ট্র ও কুটনীতিতে জন মতামত বিষয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত
মোরেলগঞ্জে যুবকের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী, বিচারের দাবিতে মানববন্ধন
ত্রিশাল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
পাবনায় অবৈধভাবে সার মজুত করায় দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা ও ৩৮১ বস্তা সার জব্দ