জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
শনিবার (১৯ অক্টোবর) জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় পরিষদের নিজস্ব হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান লায়ন মো. নুর ইসলাম। বিশেষ আলোচক ছিলেন সংস্থার নবনির্বাচিত মহাসচিব লায়ন মো. হেলাল উদ্দিন হিলু।
সাংবাদিকদের কল্যাণের স্বার্থে সংস্থার যৌবনের পূর্ণরুপে অগ্রযাত্রা শুরু করল জাতীয় সাংবাদিক সংস্থার ট্রাস্ট। মুক্তিযুদ্ধপরবর্তী সময়ে প্রতিষ্ঠিত ৪৩ বছরের ঐতিহ্যবাহী সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা তার ঐতিহ্যের পূর্ণরূপ ফিরে এলো ট্রাস্ট গঠনের মাধ্যমে তৃণমূলের সংবাদকর্মীদের প্রাণের সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা।
অস্থায়ী পরিষদের সর্বসম্মতিক্রমে সংগঠনের চেয়ারম্যান লায়ন মো. নূর ইসলাম স্বাক্ষরিত জাতীয় সাংবাদিক সংস্থার প্যাডে জাতীয় সাংবাদিক সংস্থার ট্রাস্টের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল ইসলাম লাকি।
ট্রাস্ট গঠনের পর স্থায়ী পরিষদের প্রথম সভায় কেন্দ্রীয় নির্বহী পরিষদ গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। স্থায়ী পরিষদের সদস্যদের সর্বসম্মতিতে আগামী ২০২৫-২৬ সাল, দুই বছরের কর্যক্রম পরিচালনার জন্য কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠিত হয়।
সংগঠনে নানা দিক নিয়ে আলোচনা করেন লায়ন নুর ইসলামসহ সংগঠনের স্থায়ী পরিষদের অন্য সদস্যগণ। সভা শেষে প্রবীণ প্রয়াত সংবাদিক আলতাফ হোসেনের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদের আয়োজনে করা হয়।
এমএসএম / জামান
সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন