সন্ত্রাসী সহিদুলের আগারগাঁও ও সাভারে কোটি টাকার বাড়ি
শেরেবাংলা নগর থানা আগারগাঁও এর দালাল-সন্ত্রাসী সহিদুলের আগারগাঁও ও সাভারে কোটি টাকার বাড়ি আছে বলে অভিযোগ রয়েছে।এক সময়ের শীর্ষ সন্ত্রাসী হান্নানের নিখোঁজ হওয়ার পর লিয়াকত হান্নানের ডান হাত খ্যাত সন্ত্রাসী বাহিনী গড়ে তোলে এবং আগারগাঁও বাস স্টান্ড, শিশুমেলা, পরিকল্পনা মন্ত্রণালয়ের উত্তর থেকে শেওড়া পাড়া বাজার পর্যন্ত ভাসমান শতাধিক দোকান এবং পাসপোর্ট অফিস কেন্দ্রীক দুই থেকে আড়াই হাজার দালাল নিয়ন্ত্রণ করে থাকে।
চাদাবাজ সহিদুলের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী প্রতি মাসে লাখ লাখ টাকা চাঁদা তোলেন বলে জানা গেছে। সহিদুল ও তার বাহিনী আগারগাঁও পাসপোর্ট অফিসে আগত পাসপোর্ট প্রত্যাশীদের জিম্মি করে এবং তাদেরকে মারধর করে টাকা-পয়সা ছিনতাই করে থাকে বলেও অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, সহিদুলের খালাতো ভাই নরু, রাসেল, সেলিম, বাবুল, স্বপন, রনি, রকি ও শাহিন সিকদারের দাপটে ভয়ে কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। সহিদুল অবৈধ উপায়ে চাঁদা আদায়ের টাকা দিয়ে সাভারে বাড়ি এবং একটি ফ্লাট কিনেছে। এব্যাপারে সহিদুলের সাথে মোবাইলে কথা বললে তিনি সন্ত্রাসী ও চাঁদাবাজীর কথা স্¦ীকার করেন। দুইটি বাড়ি থাকার কথাও স¦ীকার করেন। এ বিষয় শেরেবাংলা থানার ওসি মোজাম্মেল হক বলেন, আমি এ থানা এক মাস হয় এসেছি, সহিদুলকে আমি চিনিনা তবে বিষয়টি আমি দেখবো।
এমএসএম / এমএসএম
সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন