ইবিতে দেশনেত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান
ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটির উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) এর চেয়ারপারর্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত ও জিয়া পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা আব্দুল কুদ্দুস এর রোগমুক্তি কামনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব মওলানা মোঃ আশরাফ উদ্দিন খান। দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী ও কেন্দ্রীয় জিয়া পরিষদের সহকারী মহাসচিব ওয়ালিদ হাসান পিকুল, জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটির সিনিয়র সহ-সভাপতি উপ-রেজিস্ট্রার মোঃ গোলাম মওলা ও সাধারন সম্পাদক উপ-রেজিস্ট্রার গোলাম মাহফুজ মঞ্জুসহ জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দ। উল্লেখ্য যে চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবত হার্ট, লিভার, কিডনী, ডায়বেটিসসহ বিভিন্ন দুরারোগ্য রোগে ভুগছেন।
এমএসএম / এমএসএম
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু
কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড
পেছানো হবে না জবির ভর্তি পরীক্ষা, দুই বিষয়ে ফেল করেও আবেদনের সুযোগ
এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে টানা দ্বিতীয়বার প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ
নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদ্যাপন
ইবির বাসে হামলা এবং দেশব্যাপী নাশকতার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ
জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
কুবিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
ফেসবুক পোস্ট ঘিরে ডিআইইউ প্রক্টরের অপসারণ দাবি, চ্যালেঞ্জ প্রক্টরের
সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মেডিকেল ফিজিক্স দিবস পালন