জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রইস উদ্দিন। সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ ঘোষণা দেন।
বর্তমান উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে ড. রইস উদ্দিনকে এ পদে নিয়োগ দেওয়ার ঘোষণা দেওয়া হয়। অধ্যাপক ড. রইস উদ্দিন এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি শিক্ষক সমিতির সভাপতি ও সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা যায়, বিগত সরকারের সময় তিনি বিশ্ববিদ্যালয়ে একাধিকবার নানা ধরনের নিপীড়নের শিকার হন। জুলাই গণঅভ্যুত্থানের সময়ও তিনি সরাসরি অংশগ্রহণ করেন। পরবর্তী সময়ে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি-দাওয়ার সঙ্গে একাত্মতা প্রকাশ করে সম্মুখসারিতে নেতৃত্ব দেন তিনি।
এদিকে এদিন দেশের কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদেও পরিবর্তনের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ছিদ্দিকুর রহমান খানকে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রো-ভিসি অধ্যাপক ড. মো. নুরুল ইসলামকে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়েছে।
এছাড়া খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মো. মাসউদকে চূড়ান্ত করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক ড. ফোরকানকে দায়িত্ব দেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। একই সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও গতিশীল করতে এসব পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন শিগগিরই জারি করা হবে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান হতে ৫৩ হাজার ৬৯ আবেদন
মশার যন্ত্রণায় অতিষ্ঠ বাঙলা কলেজের আবাসিক শিক্ষার্থীরা, কলেজ প্রশাসনের নেই কার্যকর উদ্যোগ
ইবিতে শিক্ষিকা হত্যাকাণ্ডের ঘটনায় তথ্য আহবানে গণবিজ্ঞপ্তি
পবিপ্রবি ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রেদওয়ান ও আশিকুর
গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছের ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষা সম্পন্ন
অষ্টম দিনে গড়াল পবিপ্রবির ডিভিএম শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন, শিক্ষক-শিক্ষার্থী আলোচনায় সমাধানহীন সংকট
আল্ট্রাসনিক প্রযুক্তিতে ধানের পোকা দমনে নতুন প্রযুক্তি: বছরে শত শত কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা
চবির ১ম বর্ষের ক্লাস শুরু ৩ মে
চবিতে নতুন ২ সহকারী প্রক্টর নিয়োগ
চাকসু সম্পাদকের ওপর হামলায় ঘটনায় গ্রেফতার ১
এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন, থাকবে অভিন্ন প্রশ্নপত্র
রমজানের সংযমে ঈদের আনন্দ: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা