ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

পিরোজপুরে ট্রাফিক সপ্তাহ ২০২৪ উদ্বোধন


শাহিন ফকির photo শাহিন ফকির
প্রকাশিত: ২১-১০-২০২৪ দুপুর ১২:১৫

সাবধানে চালাব গাড়ি "নিরাপদে ফিরব বাড়ি "এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় পিরোজপুরেও পালিত হচ্ছে ট্রাফিক সপ্তাহ ২০২৪। ট্রাফিক সপ্তাহ উপলক্ষে জেলা পরিষদ পিরোজপুরের সামনে থেকে বর্ণাঢ্য রেলি শুরু হয়ে সিও অফিস  চত্বরে এসে শেষ হয়। রেলী শেষে সিও অফিস চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সার্জেন্ট শায়লা শারমিনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রাফিক সপ্তাহ ২০২৪ শুভ উদ্বোধন করেন পিরোজপুর জেলার পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের,এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)মোঃ মোস্তাফিজুর রহমান শেখ,অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড  অপারেশন্স মোঃ মুকিত হাসান খাঁন,পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন,বিআরটিএ পরিদর্শক মেহেদী হাসান, শ্রমিক দল নেতা আলিফ আহমেদ রাজিব,টি আই ওয়ান মোঃ সাইফুর চৌধুরী প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন,আমরা প্রথমেই চাই একটা নিরাপদ সড়ক,আর এই নিরাপদ সড়ক পেতে হলে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, বিশেষ করে রাস্তা পারা-পারের সময় ডানে বামে খেয়াল করে রাস্তা পার হতে হবে,কানে হেডফোন অথবা মোবাইল ফোন নিয়ে রাস্তা পার হওয়া যাবে না, মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই হেলমেট পরিধান করবেন ও ফোনে কথা বলবেন না, অন্যান্য গাড়ির ড্রাইভারদের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন আপনারা অবশ্যই সিটবেল বেদে গাড়ি চালাবেন, রাস্তায় বেপরোয়া ভাবে গাড়ি চালাবেন না,যত্রতত্র  ওভারটেকিং করবেন না।

আলোচনা সভা শেষে  পিরোজপুর জেলা পুলিশ সুপার মটর সাইকেল ড্রাইভারদের হাতে জেলা পুলিশের পক্ষ থেকে  ফুল ও হেলমেট বিতরণ করেন।

T.A.S / T.A.S

ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রশিক্ষণ কর্মশালা

নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে হামলা: ওসির শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় বিএনপি-জামায়াত কর্মীর নাম অন্তর্ভুক্তের দাবি

উল্লাপাড়ায় ২ হাজার ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ত্রিশালে ৩ দিনব্যাপী জাতীয় ইজতেমা শুরু

রামপালে বিশেষ অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

নেত্রকোণায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপিত

খুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বরগুনায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও প্রতিষ্ঠানে তালা

পত্নীতলায় সুবাস ছড়াচ্ছে সুগন্ধি আতব ধান

মোহনগঞ্জে হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা

আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীম গ্রেপ্তার

মধুখালীতে এইচএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও ক্রীড়াসামগ্রী বিতরণ