সেনাকর্মকর্তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি
রূপগঞ্জে চাঁদা না পেয়ে কেয়ারটেকারকে পিটিয়ে আহত, গাছপালা কেটে সাইনবোর্ড ভাংচুর
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেনাকর্মকর্তার কাছে দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে চাঁদাবাজরা সিরাজ খন্দকার নামে এক কেয়ারটেকারকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে উপজেলার টেকনোয়াদ্দা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় চাঁদাবাজরা ওই সেনাকর্মকর্তার জমির গাছপালা কেটেঁ সাইনবোর্ড ভাংচুর করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সিরাজ খন্দকার বাদী হয়ে রূপগঞ্জ থানা ও সেনাবাহিনীর ক্যাম্প বরাবর লিখিত অভিযোগ দেন।
কেয়ারটেকার সিরাজ খন্দকার জানান, কর্নেল এস. জাহাঙ্গীর হোসেন উপজেলার টেকনোয়াদ্দা এলাকার ৮ শতাংশ জমি বায়না সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে। জমিটিতে তিনি গাছপালা ও নিজের বায়না করা সাইনবোর্ড টানিয়ে রেখেছে। জমিটি দেখাশুনার জন্য সিরাজ খন্দকারকে কেয়ারটেকার হিসেবে রাখেন। স্থানীয় চাঁদাবাজ রফিকুল ইসলাম লিটন, রাসেল ও রানা সেনাকর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের জমিতে গিয়ে কেয়ারটেকার সিরাজের কাছে চাঁদা দাবি করে। এসময় সিরাজ চাঁদা দিতে অস্বীকার করলে চাঁদাবাজরা ক্ষিপ্ত হয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় জমিতে লাগানো গাছঁপালা কেটে সাইনবোর্ড ভেঙ্গে ফেলে হুমকি ধামকি দিয়ে চলে যায়। এর আগে, চলতি বছরের ৭ জুন ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলায় রফিকুল ইসলাম লিটন গ্রেপ্তার হয়েছিল। জামিনে বেরিয়ে এসে লিটন আবারও বেপরোয়া চাঁদাবাজি শুরু করেছে।
এ ব্যাপারে অভিযুক্ত রফিকুল ইসলাম লিটনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও বানোয়াট। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, এ ধরনের ঘটনায় অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
T.A.S / T.A.S
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত