রৌমারীতে বন্যায় ফসল ও সড়কের ব্যাপক ক্ষতি
ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এ বছর দ্বিতীয়বারের মতো কুড়িগ্রামের রৌমারীতে সৃষ্ট বন্যায় ফসল ও সড়কের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। তাদের পুনর্বাসন না করলে কৃষি খাত মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
সরেজমিন দেখা গেছে, প্লাবিত এলাকার রান্তাঘাট, রোপা আমন ও শাকসবজির বাগান ধ্বংস হয়ে গেছে। সরকারি দপ্তরগুলোর দেয়া তথ্যমতে, এসব খাতে ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে ১২ কোটি টাকা। এরমধ্যে কৃষি অধিদপ্তরের হিসাব অনুযায়ী কৃষিক্ষেত্রে ক্ষতির পরিমাণ প্রায় ৮ কোটি ৫৭ লাখ টাকা। এছাড়া স্থানীয় সরকার বিভাগের ১৪টি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ক্ষতির পরিমাণ প্রায় ৩ কোটি ৬৬ লাখ টাকা।
এছাড়া স্থানীয় অনেক উদ্যোক্তা ও বসতবাড়ির সার্বিক ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি। রৌমারীতে কৃষি বিভাগের আওতায় মোট ক্ষতির পরিমাণ প্রায় ৮ কোটি ৫৭ লাখ টাকা। এসব খাতে ক্ষতিগ্রস্তদের তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে বলে জানিয়েছেন উপজেলা কর্মকর্তারা। কৃষকদের পুনর্বাসন করা না হলে কৃষি খাত মারত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
উপজেরা কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বন্যাপরবর্তী অবস্থায় উপজেলার কৃষি অবস্থার যে তথ্য জানানো হয় সে তথ্যমতে রৌমারীতে আবাদকৃত ১ হাজার ১০৫ হেক্টর রোপা আমন সাম্প্রতিক বন্যায় নিমজ্জিত হয়েছিলে।
উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন জানান, এ উপজেলায় পুকুরের সংখ্যা প্রায় ১ হাজার ৪০০টি। এরমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে ২১৫টি।
T.A.S / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ