ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ের ইএসডিওর পিএফ-গ্রাচুইটি ও অন্যান্য সুবিধা প্রদান অনুষ্ঠান


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২১-১০-২০২৪ দুপুর ৪:১

ইএসডিও মাইক্রোফিন্যান্স কর্মসূচির উদ্যোগে পিএফ (প্রভিডেন্ট ফান্ড), গ্রাচুইটি এবং অন্যান্য সুবিধা প্রদান করা হয়। রবিবার (২০ অক্টোবর) রাতে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সাবেক শাখা ব্যবস্থাপক মো. সাবেদুল ইসলামকে এ সুবিধাগুলো প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইএসডিওর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, সাবেদুল ইসলামের স্ত্রী আসমা বেগমের হাতে পিএফ ও গ্রাচুইটির চেক হস্তান্তর করেন।

চেক হস্তাান্তরের সময় নির্বাহী পরিচালক বলেন, প্রতিষ্ঠানের কর্মীরা আমাদের মূল সম্পদ। তাদের দীর্ঘদিনের সেবা এবং অবদানের জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আজকের এই সুবিধা প্রদান কর্মীদের প্রতি আমাদের দায়িত্ব এবং তাদের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রতি। ইএসডিও সব সময় তার কর্মীদের পাশে ছিল এবং থাকবে। কর্মীদের স্বার্থে আমরা সব ধরনের কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করব।

তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি, কর্মীদের কল্যাণ নিশ্চিত করার মাধ্যমে তারা আরো নিবেদিতভাবে কাজ করতে উৎসাহিত হবেন, যা আমাদের প্রতিষ্ঠানকে আরো এগিয়ে নিয়ে যাবে।

অনুষ্ঠানটি ইএসডিও বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। এতে ইএসডিওর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন।

T.A.S / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার