নাগেশ্বরীতে সোনালিকা ডে উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সোনালিকা ডে উপলক্ষে বার্ষিক সার্ভিসিং, মতবিনিময় সভা এবং ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এসিআই মোটরস লিমিটেড কোম্পানির আয়োজনে নাগেশ্বরী ডিএম একাডেমি ফুটবল মাঠে রবিবার দিনব্যাপী এ অনুষ্ঠান হয়।
এতে ট্রাক্টর চালক ও মালিকদের চেকআপ করানোর জন্য বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে চেকআপ বুথ, পার্টস প্রদর্শনী, রেজিস্ট্রেশন বুথ, ট্রাক্টর এক্সচেঞ্জ বুথ, নতুন ট্রাক্টর বিক্রয় অনুসন্ধান বুথসহ ছয়টি স্টল বসানো হয়। এছাড়াও দিনব্যাপী কোম্পানির মেকানিক ও ইঞ্জিনিয়ার দ্বারা শতাধিক ট্রাক্টর বিনামূল্যে সার্ভিসিং করা হয় এবং ট্রাক্টর বুকিং দেয়ার জন্য একটি স্মার্টফোন বিনামূল্যে প্রদান করা হয়।
পরে দুপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চালক ও মালিকদের অংশগ্রহণে বেলুন ফাটানো, ঝুড়িতে বল নিক্ষেপ, মোরগ লড়াই, র্যাফেল ড্রসহ নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসিআই কোম্পানির সোনালিকা ট্রাক্টরের ব্যবসায়ী (ডিলার) আলহাজ মশিউর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র মার্কেটিং অফিসার তানভীর রহমানের সঞ্চালনায এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সেলস ম্যানেজার মোহাম্মদ মাহমুদুর রশিদ, বিশেষ অতিথি এরিয়া ম্যানেজার আলমগীর হোসেন প্রমুখ।
এমএসএম / জামান
কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ
রায়গঞ্জে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ
শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর কারাদণ্ড
শালিখায় কাত্যায়নী পূজার নিরাপত্তায় পুলিশের বিশেষ মহড়া
চাঁদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২
বিলাইছড়িতে কৃষকদের মসলা চাষের ওপর প্রশিক্ষণ সম্পন্ন
মধ্যরাতে ভূমি অফিস ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ে আগুন
পটুয়াখালীতে এস আলম পরিবহনের কাউন্টার দখল ও মারধরের অভিযোগ
ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক পর্যটন নগরী গড়ার ঘোষণা মন্ত্রীর
বোদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত, আহত এক
লোহাগড়ায় জালিয়াতি মামলার পরোয়ানাভুক্ত নারী আসামি গ্রেপ্তার
মনপুরায় বিয়ে বাড়িতে ঝাড়বাতি লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর ডেকোরেটর কর্মীর মৃত্যু