বাউফলে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটুয়াখালীর বাউফলে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা স্পিড ট্রাস্টের উদ্যোগে এলআরডির সহযোগিতায় দিবসটি উপলক্ষে সরকারি কৃষিসেবা ও ব্যাংকঋণ প্রাপ্তিতে বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্পিড ট্রাস্টের নির্বাহী পরিচালক সামসুল ইসলাম দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো.বশির গাজী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতিক কুমার কুণ্ডু, এএলআরডির উপ-নির্বাহী পরিচালক রওশন জাহান মনি, উপজেলা কৃষি কর্মকর্তা অনুরুদ্ধ দাস, সমাজসেবা কর্মকর্তা মো. মনিরুজ্জামান প্রমুখ।
সভায় প্রান্তিক পর্যায়ের উপকারভোগী নারী, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক, এনজিওকর্মীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
T.A.S / জামান
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার