পঞ্চগড়ে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড
পঞ্চগড়ে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। সোমবার (২১ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম রেজাউল বারী এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি জাহাঙ্গীর আলম।
আসামীরা হলেন- দেবীগঞ্জ উপজেলার বলরামপুর তাঁতীপাড়া এলাকার মহিরউদ্দিনের ছেলে নুরুজ্জামান (২৯), ডায়েনাপাড়া এলাকার দুদু মিয়ার ছেলে ফরহাদ হোসেন(২১) এবং বলরামপুর এলাকার রশিদুল ইসলামের ছেলে হাসানুল ইসলাম (২৩)।
মামলা সূত্রে জানা যায়, জমাজমির বিরোধে আসাদুজ্জামান পায়েলকে (১৭) তার চাচাতো ভাই ২০১৫ সালের ১৮ জুন দেবীগঞ্জ উপজেলার বলরামপুর দেউনিয়া বাজার হতে হত্যা করার উদ্দেশ্যে কৌশলে অপহরণ করে বাজার থেকে এক কিলোমিটার উত্তর-পশ্চিমে নিয়ে যায়।সেখানে আসামি নুরুজ্জামান গলা চেপে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। এ সময় আসামি হাসানুল ইসলাম কোমর ও ফরহাদ হোসেন দুই পা চেপে ধরে রাখে। মৃত্যু নিশ্চিত করে আসামি ফরহাদ হোসেন একটি প্লাস্টিকের বস্তায় ভরে সাবেক মেম্বার আকবর আলীর বলরামপুর সরকারপাড়া গ্রামের পুকুরে ডুবিয়ে দেয়। ২২ জুন লাশ উদ্ধারের পর ভিকটিমের বাবা সুলতান আলী দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ফরহাদের স্ত্রী জুলেখা জানান, তার স্বামী দীর্ঘ ৯ বছর ধরে আদালতে হাজিরা দিচ্ছেন। মাসখানেক আগে তাকে আটক করা হয়।বাকি দুই আসামি পলাতক রয়েছে। তিনি আরো জানান, এ রায় আমরা মানি না। আমরা হাইকোর্টে আপিল করব।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জুলফিকার আলম নয়ন জানান, দীর্ঘ ৯ বছর মামলা পরিচালনা করে আমরা ন্যায়বিচার পেয়েছি। রাযে আমরা সন্তুষ্ট।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাষ্ট্রপক্ষ আসামিদের অপরাধ আদালতে প্রমাণ করতে পেরেছে বলেই বিচারক এ আদেশ দিয়েছেন। এ মামলার ন্যায়বিচারের জন্য দীর্ঘ ৯ বছর অপেক্ষায় ছিল ভিকটিমের পরিবার। দীর্ঘদিন পরে হলেও আমরা এ রায়ে সন্তুষ্ট।
T.A.S / জামান
বাঘায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত
সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড
ব্যাপক অনিয়মের অভিযোগ সিসিএফ’র বিরুদ্ধে, তদন্তে দুদক
কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবসে র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা
বিশ্ব শিক্ষক দিবসে ফুল-উপহারে শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত শিক্ষকরা
তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
জয়পুরহাটে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
সবুজ লতায় কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় মাচা ভরা 'প্যাশন' বিপ্লব বিশুর