শিবগঞ্জে অবৈধ ৩টি ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। সোমবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কলয়াদিয়ার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে স্মার্ট, সনি-১ ও সনি-২ ইটভাটা ভেঙে দেয়া হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম।
তিনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠান, আমবাগান ও ফসলি জমিতে গড়ে উঠেছে অবৈধ ইটভাটা। এসব ভাটা পর্যায়ক্রমে ভেঙে গুঁড়িয়ে দেয়া হবে। তিনি আরো জানান, ভেঙে দেয়া তিনটি ইটভাটার মালিকপক্ষ বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। অভিযানে সহযোগিতা করে বিজিবি, থানা পুলিশ ও আর্মড পুলিশ দল।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ছানুয়ার হোসেন বলেন, সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধের অভিযান চলমান। এর ধারাবাহিকতায় উপজেলায় তিনটি ইটভাটা ভেঙে দেয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে দীর্ঘদিন ধরে বায়ুদূষণ করে আসছিল এসব ইটভাটা।
প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে এসব ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন করেছিলেন শিক্ষার্থীরা। ওই দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান আল-ইমরানের কাছে অবৈধ ইটভাটা বন্ধে স্মারকলিপিও দেন তারা।
T.A.S / জামান
গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া
লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা
সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর
টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান
দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার
নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন
কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু
ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি