হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ ব্যবসায়ীকে জরমিানা
চট্টগ্রামের হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলা পৌর সদর বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মশিউজ্জামানে নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ব্যাবসায়ী মো. এনামকে ২ হাজার, বদিউল আলমকে ১ হাজার, নুরুল আজিমকে ১ হাজার, মোহাম্মদ হোসেনকে ২ হাজার এবং মো. হেলালকে ১ হাজার টাকাসহ মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মশিউজ্জামান বলেন, উপজেলার পৌর সদর বাজারে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনাকালে মূল্যতালিকা প্রদর্শন না করা ও মেয়াদবিহীন পণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর বিভিন্ন ধারায় ৫ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বিক্রয়মূল্যের রসিদ সংরক্ষণ করার জন্য বল হয়েছে।
অভিযানে সহকারী কমিশনার (ভূমি) মেহেরাজ শারবীন, কৃষি অফিসার মো. আল মামুন শিকদার, প্রাণিসম্পদ অফিসার ডা. সুজন কানুনগো, আইনশৃঙ্খলা রক্সাকারী বাহিনীর সদস্য এবং হাটহাজারী মডেল থানা পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
T.A.S / জামান
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ