ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

গুইমারায় প্রশাসনের নীরব ভূমিকায় সরকারি জায়গা দখলের হিড়িক


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ২১-১০-২০২৪ বিকাল ৫:৩০

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশের পরও অবৈধভাবে ব্রিজসংলগ্ন এলাকায় সরকারি সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে দোকানঘর নির্মাণে মরিয়া হয়ে উঠেছে স্থানীয় একটি দুষ্টচক্র। 

জানা গেছে, গত ৮ অক্টোবর থেকে সড়ক ও জনপথের জায়গার অবৈধভাবে মাটি কেটে দোকানপাট নির্মাণে ব্যস্ত হয়ে পড়েছেন স্থানীয় সুমন মজুমদার নামে এক ব্যক্তি। বিষয়টি স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসীর দৃষ্টিগোচর হওয়ার পর বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশের পরও দুষ্টচক্রটি তাদের এসব অবৈধ কাজ চলমান রেখেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে বিভিন্ন আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সচেতন মহল জানায়, মূলত সড়ক ও জনপথ বিভাগের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে এসব অবৈধ কাজগুলো হচ্ছে। তারা মোটা অংকের অর্থের বিনিময়ে সরকারি জায়গা অবৈধ দখল করতে এলাকার দুষ্টচক্রকে সহায়তা করছেন। প্রথমে এসব অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

T.A.S / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত