ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

হাজারীবাগে অবৈধ ভবনের বিরুদ্ধে রাজউকের উচ্ছেদ অভিযান  


সিনথিয়া পপি photo সিনথিয়া পপি
প্রকাশিত: ২১-১০-২০২৪ রাত ৮:৪০

রাজধানীর হাজারীবাগের বোরহানপুর এলাকায় অবৈধ ভবনের বিরুদ্ধে রাজউকের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় নির্মাণাধীন ৭ টি ভবনের আংশিক অপসারণ এবং ১টি ভবনের নির্মাণ কাজ বন্ধ করা হয়। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা ও জোন ৫/৩ পরিচালক হামিদুল ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, রাজউকের জোন-৫/৩ এর আওতাধীন হাজারীবাগ এলাকায় বোরহানপুর নতুন রাস্তায় নকশা ব্যত্যয়-কৃত নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আওতাধীন এই এলাকায় ভবন নির্মাণ  কার্যক্রম পরিচালনা করার জন্য রাজউক অনুমোদন গ্রহণ বাধ্যতামূলক। ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করায় নির্মাণাধীন ৭ টি ভবনের আংশিক অপসারণ করা হয় এবং অনুমোদনহীন ১ টি ভবনের  নির্মাণ কাজ বন্ধ করা হয়।

একইসঙ্গে তারা যেন পরবর্তীতে রাজউকের অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ করে এবং ভবনের ব্যত্যয়-কৃত অবৈধ অংশ নিজ দায়িত্বে ভেঙ্গে ফেলবেন মর্মে ভবন মালিকগণকে মৌখিকভাবে নিজ দায়িত্বে অপসারণ করতে বলা হয়।

এছাড়া নির্মাণাধীন ভবনে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তা দখল করে না রাখার জন্য জনসচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হয়। মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, রাজউক জোন ৫/৩ অথরাইজড অফিসার আব্দুল আল মামুন, সহকারী অথরাইজ অফিসার ইসমাইল হোসেন প্রধান ইমারত পরিদর্শক সুজন আহাম্মেদ, ইমারত পরিদর্শক বিধান চন্দ্র কর্মকার ইমারত পরিদর্শক শাহিন ইমারত পরিদর্শক কিবরিয়া, ইমারত পরিদর্শক আবদুল আলিম-সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

জামিল আহমেদ / জামিল আহমেদ

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল