সাংবাদিকদের সাথে নৌ পুলিশের কুয়াকাটায় মতবিনিময়
পটুয়াখালীর কুয়াকাটায় সাংবাদিকদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২১অক্টোবর) সন্ধ্যায় কুয়াকাটা প্রেসক্লাব মিলনায়তনে কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
পর্যটন উন্নয়নে সাংবাদিক ও নৌ পুলিশের ভূমিকা নিয়ে মতবিনিময় সভায় আলোচনা হয়। কুয়াকাটা প্রেসক্লাব সাধারণ সম্পাদক হোসাইন আমির এর সঞ্চালনায় কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির অফিসার্স ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন বলেন, কুয়াকাটা একটি পর্যটন এলাকা। এই পর্যটনটি সমুদ্র ঘেঁষা হওয়ায় এখানে নৌ পুলিশের অনেক ভূমিকা ও দায়িত্ব রয়েছে। একদিকে পর্যটকদের নিরাপত্তা ও সেবা অপরদিকে কুয়াকাটা সংলগ্ন আলীপুর - মহিপুর মৎস্য বন্দর সহ উপকূলে হাজার হাজার জেলেদের নিরাপত্তা ও অভ্যন্তরীণ নৌ রুটে চোরাচালান বন্ধে কাজ করছে নৌ পুলিশ।
এমতাবস্থায় নৌ পুলিশের লজিস্টিক সাপোর্ট পর্যাপ্ত না থাকায় সমুদ্রে আমরা হয়তো শতভাগ সেবা দিতে পারছিনা তবে আমাদের আন্তরিকতার কমতি নেই। নৌ ভ্যাকেল সহ প্রয়োজনীয় সাপোর্ট গুলোর পূর্ণতা পেলে ইনশাআল্লাহ আগামীদিনগুলোতে কুয়াকাটা নৌ পুলিশ স্ব গৌরবে দেশের সেবায় অবদান রাখতে পারবে।
মতবিনিময় সভা উপস্থিত ছিলেন, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু,যুগ্মসাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইদ,কুয়াকাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল, ,এসআই মাহবুব আলম,এএস আই মোতালেব হোসেন,এএস আই মোঃ জিতু মিয়া প্রমূখ।
T.A.S / T.A.S
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে