ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও লংমার্চ


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২২-১০-২০২৪ দুপুর ১:৩৯

টেলিভিশনে নিউজ না করে ব্যক্তিগত পেজে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে বেফাঁস মন্তব্য এবং আংশিক তথ্য দিয়ে কনটেন্ট ক্রিয়েট করে শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে সময় টেলিভিশনের সাংবাদিক জিয়াউর রহমান বকুলের অপসারণের দাবিতে সড়ক অবরোধ ও লংমার্চ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

ঠাকুরগাঁওয়ের কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র-ছাত্রীদের আয়োজনে রবিবার (২০ অক্টোবর) দুপুরে শহরের চৌরাস্তায় এ সড়ক অবরোধ ও লংমার্চ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা প্রতিবাদী বক্তব্য দেন। এতে প্রায় এক ঘণ্টা শহরের মূল সড়ক অবরুদ্ধ থাকে।

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা বলেন, তথাকথিত ভিউ ব্যবসায়ী সাংবাদিক বকুল তার নিজ সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে বেফাঁস মন্তব্য করেন এবং আংশিক তথ্য দিয়ে কনটেন্ট ক্রিয়েট করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। তাৎক্ষণিক এর প্রতিবাদ করায় বিভিন্ন মহল থেকে শিক্ষার্থীদের হুমকিও প্রদান করা হয় তথাকথিত এ সাংবাদিতের পক্ষ হতে। এতে একদিকে যেমন আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, অপরদিকে আমরা শিক্ষার্থীরাও হুমকির মুখে রয়েছি।

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা জানান, সময় টিভির সাথে যে সাংবাদিক আছেন, তাকে নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধের মতো কর্মসূচি পালন করেছেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে যে স্মারকলিপিটি দেয়া হয়েছে, তাতে উল্লিখিত অভিযোগগুলো যাচাই করতে একজন অতিরিক্ত জেলা প্রশাসককে নিয়োগ দিয়েছি। তিনি যাচাই করে শিক্ষার্থীদের আনীত অভিযোগের সত্যতা পেলে আমরা তার বিরুদ্ধে পদক্ষেপ নেব।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার