দেবীগঞ্জের কৃষক লীগ নেতা এমুর বিরুদ্ধে গরিব-দুস্থদের চাল আত্মসাতের অভিযোগ
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান ও দেবীগঞ্জ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম এমুর বিরুদ্ধে গরিব-দুস্থদের ভিডব্লিউবির চাল আত্মসাতের অভিযোগ উঠেছে।গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত প্রায় ১৫০ জন কার্ডধারীর বিপরীতে ৮১ হাজার কেজি চাল আত্মসাত করেছেন তিনি। ভুক্তভোগীরা এই ১৮ মাসে এক ছটাক চালও পাননি। নামের তালিকা থাকা সত্ত্বেও অসহায় মানুষগুলোর ভাগ্যে ওই চালের কোনো সংবাদও পৌঁছায়নি। চেয়ারম্যানের দুর্নীতির কর্মকাণ্ডে এলাকার মানুষ চরম ক্ষুব্ধ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছেন তারা।
জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম এমু পলাতক রয়েছেন। এরপর প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান আব্দুল মজিদ। তিনি দায়িত্ব গ্রহণের পর সরকার থেকে বরাদ্দকৃত ২০২৪-২৫ অর্থবছরের জুলাই ও আগস্ট মাসের ভিডব্লিউবির চাল বিতরণের সময় প্রায় ৩০০ বস্তা চাল উদ্বৃত্ত দেখতে পান। পরে প্যানেল চেয়ারম্যান ইউনিয়ন বিএনপির সহযোগিতায় অনলাইন থেকে কার্ডধারীদের তালিকা নিয়ে ডেকে এনে তাদের মাঝে চাল বিতরণ করেন।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ভিডব্লিউবির চাল গরিব-দুস্থদের মাঝে প্রতি কার্ডধারীকে মাসে ৩০ কেজি চাল দেয়া হয়। দেবীগঞ্জ সদর ইউনিয়নে ৭৩৮ জন কার্ডধারী রয়েছে। খাদ্যগুদাম থেকে চাল উত্তোলন করে চেয়ারম্যান পরিষদ থেকে বিতরণ করবেন। সেখানে সঠিকভাবে বিতরণের জন্য ট্যাগ অফিসার হিসেবে দেয়া হয়েছে ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা গোলাম রব্বানীকে। মাসের পর মাস চেয়ারম্যান দুর্নীতি করে এলেও তার কোনো খবর রাখেননি এই কৃষি কর্মকর্তা। ২০২২ সালে ভিজিডি-ভিডব্লিউবির ২৫ টন চাল এই চেয়ারম্যানের আত্মসাতের খবর দৈনিক সকালের সময় পত্রিকায় প্রকাশিত হলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন।
ভুক্তভোগী সরকার পাড়া এলাকার মোছা. আমেনা বেগমের স্বামী নুর আলম হক বলেন, আমার নাম চালের তালিকায় ১৮ মাস ধরে আছে অথচ আমি কিছুই জানি না। কেউ এসে জানায়নি। সম্প্রতি আমাকে বলা হয় পরিষদে আমার চাল রয়েছে। পরে দুই বস্তা চাল পেয়েছি।
ইউপি সদস্য নুরুজ্জামান বলেন, চেয়ারম্যান পলাতক থাকার আগে থেকেই এসব আত্মসাতের ঘটনা ঘটেছে। এর আগেও তিনি ভিজিডির চাল আত্মসাৎ করেছিলেন।
দেবীগঞ্জ সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মজিদ জানান, গত জুলাই ও আগস্ট মাসের চাল বিতরণের সময় এসব গরিব মানুষের নামে চাল তোলা হলেও তারা চাল নিতে ইউনিয়ন পরিষদে আসেননি। পরে আমরা তাদের খুঁজে বের করে চাল দিয়েছি। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হয়েছে। ইতোমধ্যে প্রায় দেড়শ ভুক্তভোগী লিখিত অভিযোগ দিয়েছেন।
এমএসএম / জামান
টাঙ্গাইলে সরকারী ও বেসরকারি সংস্থার মধ্যে রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোঃ হাসিবুল হাছানের পাশে দাড়ালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা
বাগেরহাট জেলা সদর হাসপাতালের সামনে অগ্নিকান্ড এ্যাম্বুলেন্সসহ ৮ টি মটরসাইকেল পুড়ে ভস্মিভুত
রায়গঞ্জে রাস্তায় সন্তান প্রসব, দুই মিডওয়াইফকে শোকজের পর তদন্তে স্বাস্থ্য বিভাগ
রাতে ঘুম নেই, দিনে কাজ নেই—ফ্রিল্যান্সিং থেকে খামার, সর্বত্র বিপর্যয়
নেত্রকোণা মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত
বাহেরচর ক্ষুদ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন
ধুনটে দুই প্রতিষ্ঠানে শূন্য পাস, ২১ পরীক্ষার্থীর সবাই ফেল
বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন
২য় বাংলাদেশ রেমিট্যান্টস’ রিকগনিশন ২০২৬’ অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন দাউদকান্দির বাবুল খন্দকার
এডহক কমিটির সভাপতি হলেন মোহাম্মদ সাইয়েদ হোসেন বাবু
পেকুয়ায় উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের কমিটি অনুমোদন