ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্রকে বরণ করে নিল পিরোজপুর জেলা জামায়াত


শাহিন ফকির photo শাহিন ফকির
প্রকাশিত: ২২-১০-২০২৪ দুপুর ২:১০

৩৪ জুলাই (৫ অক্টোবর) বৈষম্যবিরোধী আন্দোলনে খুনি হাসিনার নির্দেশে পুলিশের মুহুর্মুহু গুলিতে আহত পিরোজপুরের কাউখালী উপজেলার কৃতী সন্তান জুলাই বিপ্লবের মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী (১৭)। তার পা এবং পেটে একাধিক গুলিবিদ্ধ হয়।দীর্ঘ তিন মাস হাসপাতালে জীবন-মৃত্যুর মুখোমুখি হয়ে মহান রবের দয়ায় চিকিৎসা শেষে পিরোজপুরে এলে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখা তাকে ফুল দিয়ে বরণ করে নেয় এবং মহান রবের দরবারে তার সুস্থতার জন্য দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, সেক্রেটারি জহিরুল হক জহির, খুনি হাসিনা কর্তৃক গুম হওয়া আল মুকাদ্দাসের গর্বিত পিতা পিরোজপুর সদর উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আ. হালিম, জেলা ইউনিট সদস্য ও  সাপ্তাহিক পিরোজপুর আলো পত্রিকার সম্পাদক ড. আব্দুল্লাহিল মাহমুদ, পিরোজপুর পৌর জামায়াতের আমির শেখ আব্দুর রাজ্জাক, পিরোজপুর সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি রাকিবুল হাসান, যুব বিভাগ পিরোজপুর পৌরসভার সেক্রেটারি এইচএম মামুন, যুব বিভাগ পিরোজপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের সেক্রেটারি আশিকুর রহমান নয়ন, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির পিরোজপুর জেলা শাখার সাহিত্য সম্পাদক আব্দুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পিরোজপুর জেলা শাখার সমন্বয়ক রেদোয়ানুল ইসলামসহ অন্য নেতৃবৃন্দ।

T.A.S / জামান

ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রশিক্ষণ কর্মশালা

নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে হামলা: ওসির শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় বিএনপি-জামায়াত কর্মীর নাম অন্তর্ভুক্তের দাবি

উল্লাপাড়ায় ২ হাজার ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ত্রিশালে ৩ দিনব্যাপী জাতীয় ইজতেমা শুরু

রামপালে বিশেষ অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

নেত্রকোণায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপিত

খুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বরগুনায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও প্রতিষ্ঠানে তালা

পত্নীতলায় সুবাস ছড়াচ্ছে সুগন্ধি আতব ধান

মোহনগঞ্জে হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা

আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীম গ্রেপ্তার

মধুখালীতে এইচএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও ক্রীড়াসামগ্রী বিতরণ