ভূমিদস্যুর হাত থেকে পঞ্চগড়ের ডাহুক নদী রক্ষায় বিক্ষোভ ও মানববন্ধন
ভূমিদস্যুর হাত থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডাহুক নদী রক্ষায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন দুই ইউনিয়নের বাসিন্দারা। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে ডাহুক নদীর পার্শ্ববর্তী শালবাহান ও বুড়াবুড়ি ইউনিয়নের পাঁচ গ্রামের বাসিন্দাদের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড় জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট একেএম আনোয়ারুল খায়ের, এলাকাবাসী মাহফুজুর রহমান, মসিরুল হক, মজিবুল হক প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে স্থানীয় আওয়ামী লীগ নেতা শেখ কামাল ও তার লোকজন নদী দখল করে অবৈধভাবে পাথর উত্তোলন করে নদীর পরিবেশ ও ভারসম্য নষ্ট করেছে। কিন্তু দীর্ঘদিন যাবৎ জেলার বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কোনো সুরাহা পায়নি এলাকাবাসী।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নদী দখলমুক্তসহ ভূমিদস্যুদের বিচারের দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসীরা। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের।
T.A.S / জামান
বাঘায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত
সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড
ব্যাপক অনিয়মের অভিযোগ সিসিএফ’র বিরুদ্ধে, তদন্তে দুদক
কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবসে র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা
বিশ্ব শিক্ষক দিবসে ফুল-উপহারে শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত শিক্ষকরা
তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
জয়পুরহাটে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
সবুজ লতায় কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় মাচা ভরা 'প্যাশন' বিপ্লব বিশুর