ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে গমনকালে রোহিঙ্গা নারীসহ আটক ৩


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ২২-১০-২০২৪ দুপুর ৩:৫১

যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমনকালে রোহিঙ্গা নারীসহ তিনজনকে আটক করেছের বিজিবি সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয় বলে বিজিবি সদস্যরা জানিয়েছেন।

জানা গেছে, সোমবার (২১ অক্টোবর) রাতে বিজিবি জানতে পারে উপজেলার মাশিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে কতিপয় নারী ভারতে প্রবেশের চেষ্টা করছে। খবরটি জানার পরপরই বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। একপর্যায়ে মাশিলা সীমান্তের গদাধরপুর এলাকা থেকে এক রোহিঙ্গা নারীসহ তিন নারীকে আটক করতে সক্ষম হন তারা।

আটককৃতরা হলো কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের মকগুল আহমেদের মেয়ে রশিদা আক্তার (২৭), যার পরিবার গণনা নাম্বার ৫০২৬৪০। এছাড়া  অপর দুই নারী হলো- যশোরের অভয়নগর উপেজলার নওয়াপাড়া গ্রামের লাহু গাজীর মেয়ে স্বপ্না আক্তার (২৫) ও নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সিরাজ আলীর মেয়ে মোছা. রিতা আক্তার (২৪)। আটককৃদতের বিরুদ্ধে মামলা দিয়ে চৌগাছা থানায় হস্তন্তর করা হয়েছে। 

এ ব্যাপারে বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে ভারতে অনুপ্রবেশ ঠেকাতে পরিকল্পনামাফিক বিজিবি সদস্যরা কাজ করছে। বিজিবির তৎপরতার কারণে তিন নারীকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা কাজের উদ্দেশ্যে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল।

T.A.S / জামান

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়