প্রধান শিক্ষকের রুমে যৌনকর্মের সরঞ্জাম, স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন
যৌন হয়রানি ও বিদ্যালয়ের অর্থ লুটপাট, ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগে সাময়িক বহিষ্কৃত পাবনা শহরের টাউন গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক রবিউল করিম ফিরোজের অফিসকক্ষের আলমারি থেকে যৌন উত্তেজক সিরাপ, কনডম, মদসহ অনৈতিক কাজের জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ফুঁসে উঠেছেন শিক্ষক-শিক্ষার্থীরা ও অভিভাবকরা। ওই প্রধান শিক্ষকের স্থায়ী বহিষ্কার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এর আগে সোমবার প্রধান শিক্ষকের কক্ষের তালা ভেঙে যৌন উত্তেজক সিরাপ, কনডম, মদসহ অনৈতিক কাজের জিনিসপত্র উদ্ধার করা হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, এই স্যার অনেক মেয়ের সাথেই খারাপ কাজ করেছেন। অনেক মেয়ের জীবন নষ্ট করেছেন। ক্ষমতার অপব্যবহার করে ভয়ভীতি দেখিয়ে খারাপ কাজ করার পরও তার পক্ষে লিখিত সাক্ষ্য দিতে বাধ্য করেছেন। অনেক মেয়ের সঙ্গে খারাপ কাজ করার পর তাদের স্কুল ছেড়ে চলে যেতে হয়। অনেকের পরিবারকে চাপ দিয়ে অল্প বয়সেই তাকে বিয়ে দিতে বাধ্য করেছেন। আমাদের গায়ে হাত দেন এবং মুখে হাত দিয়ে বলেন গা-টা অনেক নরম। কোলে তুলে নিয়ে অশ্লীল ভিডিও দেখান। দেখতে না চাইলে তাকে বকাঝকা করেন।
শিক্ষকরা বলেন, প্রধান শিক্ষক রবিউল করিম ফিরোজ মাস্টারের অফিস রুম থেকে সোমবার যৌন উত্তেজক সিরাপ, কনডম, মদসহ অনৈতিক কাজের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। ছাত্রীদের সঙ্গে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে অনেক স্ক্রিনশট আছে, যেগুলো দেখলে গা শিউরে ওঠে। এই শিক্ষকের লুচ্চামির জন্য অনেক অভিভাবক তাদের সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছেন। শিক্ষার্থীর ঘাটতি হয়েছে। সদরের দুবলিয়া ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক থাকাবস্থায় সেখানেও ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে শারীরিকভাবে লাঞ্ছিত হয়। এরপর অর্থের বিনিময়ে শহরের সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। এই দুই বিদ্যালয়ে অনেক নাটকীয়তার জন্ম দিয়ে আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক ছত্রছায়ায় বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে ২০১১ সালের ১৩ আগস্ট টাউন গার্লস হাই স্কুলে প্রধান শিক্ষক পদে যোগদান করেন।
উল্লেখ্য, দুর্নীতিবাজ ও চরিত্রহীন আখ্যা দিয়ে জেলা প্রশাসক বরাবর সম্প্রতি একটি স্মারকলিপি ও লিখিত অভিযোগ দেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এরপর যৌন নিপীড়ন, অর্থ কেলেঙ্কারি ও বিদ্যালয়ে অনুপস্থিত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় গত ১ অক্টোবর তাকে সাময়িক বহিষ্কার করা হয়। এর আগেও একাধিবার সাময়িক বহিষ্কার হয়েছিলেন তিনি।
এ বিষয়ে সাময়িক বহিষ্কৃত পাবনা টাউন গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক অভিযুক্ত রবিউল করিম ফিরোজের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে এ বিষয়ে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।
বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটিরি সভাপতি ও পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা রিপোর্ট দিলেই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
T.A.S / জামান
শ্যামনগরে নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ
নপুরায় ভিক্ষার টাকায় চলে জীবন: সংবাদ প্রকাশের পর অসহায় পরিবারের পাশে যুব রেড ক্রিসেন্ট
বাম্পার ফলনেও হাসি নেই, ন্যায্য দাম না পেয়ে বিপাকে বকশীগঞ্জের আলুচাষি
কুমিল্লায় পৃথক অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
গাজীপুরে সার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন
কুমিল্লায় পৃথক অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
ঈশ্বরদীতে এক মাদকসেবীর অপ্রত্যাশিত মাদকবিরোধী প্রচারণায়চাঞ্চল্যের সৃষ্টি করেছে
গাজীপুরে সার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন
মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগ: তোপের মুখে জেলা কমান্ডার মাহফুজ
ধামরাইয়ে পাঁচ ইটভাটায় ২৪ লাখ টাকা জরিমানা, গুঁড়িয়ে দেয়া হলো চিমনি
তারাগঞ্জে ভ্রাম্যমান আদালতে জরিমানা
ঠাকুরগাঁওয়ে প্রায় ২ লাখ টাকার টাপেন্টাডলসহ যুবক গ্রেফতার