ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

রাঙামাটির পর্যটন শিল্পকে বাঁচিয়ে রাখতে দ্রুততম সময়ে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে : জেলা প্রশাসক


মনু মারমা, রাঙামাটি photo মনু মারমা, রাঙামাটি
প্রকাশিত: ২২-১০-২০২৪ দুপুর ৪:৪৬

রাঙামাটির পর্যটন শিল্পকে বাঁচিয়ে রাখতে দ্রুততম সময়ে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। তিনি বলেন, পর্যটন শিল্পে সম্ভাবনাময় একটি জেলা রাঙামাটি। মহাপরিকল্পনার মাধ্যমে রাঙামাটি জেলাকে সেরা পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব।

তিনি বলেন, রাঙামাটি একটি অপার সম্ভাবনাময় জেলা। এ সম্ভাবনা কাজে লাগিয়ে এরই মধ্যে বিভিন্ন এলাকায় গড়ে তোলা হয়েছে নতুন নতুন পর্যটন স্পট। এসব পর্যটন স্পট আরো সমৃদ্ধ করতে যার যার অবস্থা থেকে এগিয়ে আসতে হবে। আর আমাদের রাঙামাটিতে অনেক সম্ভাবনাময় স্থান রয়েছে। এগুলোকে কাজে লাগিয়ে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে পারলে পৃথিবীর শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে রাঙামাটির বার্গি লেক ভ্যালীর সম্মেলন কক্ষে জেলার পর্যটনসংশ্লিষ্ট ১৪টি সংগঠনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুমকিং ইকো রিসোর্টের পরিচালক তনয় দেওয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাঙামাটি পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও পৌর প্রশাসক নাসরিন সুলতানা, বার্গি লেক ভ্যালীর পরিচালক বাপ্পী তংচঙ্গ্যা, রাঙামাটি লঞ্চ মালিক সমিতির সভাপতি ও আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মাইনুদ্দিন সেলিমসহ অন্যরা।

T.A.S / জামান

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান

পটুয়াখালীতে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হেয়ার আইল্যান্ড ও সোনার চর হতে পারে পর্যটন শিল্পের নতুন দিগন্ত

নবীনগরে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি সত্য রঞ্জন দাস গ্রেপ্তার

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেপ্তার

শত শত শিক্ষার্থীর অনুপ্রেরণা এমরুল কায়েস খান

উলিপু‌রে মাদরাসার জ‌মি‌ দখল ক‌রে বসতবা‌ড়ি নির্মাণ, দখলমুক্ত করার দাবি

বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ যুবক

রাজশাহীতে পররাষ্ট্র ও কুটনীতিতে জন মতামত বিষয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে যুবকের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী, বিচারের দাবিতে মানববন্ধন

‎ত্রিশাল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাবনায় অবৈধভাবে সার মজুত করায় দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা ও ৩৮১ বস্তা সার জব্দ

নড়াগাতীতে পুলিশকে মারধরের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে মিজানুরের সংবাদ সম্মেলন