নিরাপদ সড়ক দিবসে খাগড়াছড়িতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার' স্লোগানে খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলেক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) খাগড়াছড়ি জেলা কমিটির উদ্যোগে একটি র্যালি শহরের শাপলা চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে আলোচনা সভার মধ্য দিয়ে সমাপ্ত হয়।
নিরাপদ সড়ক চাই (নিসচা) খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি সাংবাদিক প্রদীপ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির জেনারেল ম্যানেজার ও তরুণ সমাজসেবক মো. ইসমাইল হোসেন সবুজ। উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন, সহ-সভাপতি প্রমোদ বিকাশ ত্রিপুরা, সদর থানার উপ-পরিদর্শক মো. আমির হোসেন, সাইফুউদ্দিন আবু আনসারী মিঠু প্রমুখ।
বক্তারা সড়কে দুর্ঘটনা এড়াতে ও সকলে যাতে নিরাপদে যাতায়ত করতে পারেন এবং আর কোনো ব্যক্তিকে যেন সড়কে জীবন হারাতে না হয়, সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন।
T.A.S / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন