ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

তাড়াশে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিকে দোকান ও হুইলচেয়ার সহায়তা


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ২২-১০-২০২৪ দুপুর ৪:৫৩

‘মানবতার কাজে সবার পাশে’ প্রতিশ্রুতি নিয়ে ওমর ফারুক নামে বিশেষ চাহিদাসম্পন্ন এক ব্যক্তিকে দোকান ও হুইলচেয়ার দিয়ে সহায়তা করল ভিলেজ ভিশন বাংলাদেশ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে উপজেলার ঝুরঝুরি গ্রামে তার হাতে দোকানের মালামাল (টেকনিশিয়ান), একটা হুইলচেয়ার, দোকানের জন্য টেবিল ও কিছু গ্যাস লাইট, গ্যাস, টর্চলাইট, তালাচাবি ও হুইল চেয়ার প্রদান করা হয়।

জানা গেছে, ওমর ফারুকের বিয়ের বয়স দুই বছর। বিয়ের দেড় মাস পর তালগাছ থেকে পড়ে তার কোমর ভেঙে যায়। তার পিতা অনেক দিন আগে ব্রেন স্ট্রোক করেন। পিতা অচল অবস্থায় হাটে হাটে গ্যাস লাইট ও টর্চলাইটের মেকারি করে যা আয় হয় তাই দিয়ে চারজনের সংসার কোনমতে চলে। অসুস্থ পিতা-পুত্রের বিভীষিকাময় জীবন অতিবাহিত করতে দেখে ভিলেজ ভিশনের পরিচালক শরীফ খন্দকার সুখ পাখি সিরাজগঞ্জ, আলোর জন্য জাকাত তহবিল হতে এ ব্যবস্থা গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মাওলানা কামরুল ইসলাম (মোহতামিম, আগরপুর মাদরাসা), ক্বারি আবুল কালাম (মোয়াজ্জিন, তাড়াশ উপজেলা পরিষদ জামে মসজিদ) ডা. রাজু আহমেদ, মো. আলহাজ, তাইবুর খন্দকার, সাকিব, তুহিন, মো. আপন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

T.A.S / জামান

কালকিনিতে ওষুধ কোম্পানির ম্যানেজারের বসতবাড়ি ভাংচুর: আহত-১

গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

খাদ্য গুদামে অনিয়ম হলে, কঠোর ব্যবস্থা নেয়া হবে: খাদ্যমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র রাতভর অভিযান: ৫০২ বোতল এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ১

দুর্গাপুর উপজেলার সদর ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান বোরহান উদ্দিন

মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে সেবাকুঞ্জ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- প্রতিমন্ত্রী মীর হেলাল

আদমদীঘি কড়ই আলিম মাদরাসা একাডেমি ভবন নির্মানে দেড় কোটি টাকা বরাদ্দ

কওমি ছাত্ররা সরে দাঁড়ালেও শিল্পকলায় অনুষ্ঠান করতে পারছে না এনসিপি

শাহজাদপুরে পূরবী থিয়েটারের ৬ষ্ঠ বাংলা লোকনাট্য উৎসব অনুষ্ঠিত

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি, প্রতারণার মামলায় জেলে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু

রায়গঞ্জে নজরুল বর্ষে পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

বড়লেখায় ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

জয়পুরহাটে ছাত্র শিবিরের উদ্যোগে ৪০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা