রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণের দাবিতে তাড়াশে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল
সিরাজগঞ্জের তাড়াশে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণের দাবিতে পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে উপজেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে সমাবেশ করে।
তাড়াশ পৌর বিএনপির আহ্বায়ক তপন গোস্বামীর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর।
বক্তব্য রাখেন- পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল বারিক খোন্দকার, যুগ্ম-আহ্বায়ক সাইফুল খোন্দকার, আবুল হোসেন, হাফিজুর রহমান, হাসান খোন্দকার, যুবনেতা নুরুল ইসলাম, আমিনুল ইসলাম আমিন, দুলাল হোসেন, মাসুদ রানা, পৌর ছাত্রদলের সদস্য সচিব হিরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সাব্বির খোন্দকার, মেহেদী হাসান প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি খন্দকার সেলিম জাহাঙ্গির ইতিহাস স্মরণ করে দিয়ে বলেন, ১২০৪ সালে লক্ষ্মণ সেন যখন পলায়ন করেছিলেন তখন পদত্যাগের দরকার পড়েনি। ১৯৭১ সালে পাকিস্তানি শাসক পলায়নের পর তাদের কোনো পদত্যাগপত্র শেখ মুজিবের কাছে ছিল না। সুতারাং শেখ হাসিনার পলায়নের পর তারও পদত্যাগের প্রয়োজন নেই।
তিনি আরো বলেন, রাষ্ট্রপতি সাহাববুদ্দিন চুপ্পু মিথ্যাচার করেছেন। সাংবিধানিক রীতিকে উপেক্ষা করে দেশ ও জাতিকে সংকটের মধ্যে ফেলে দেয়ার চেষ্টা করছেন। তিনি শেখ হাসিনাকে রক্ষার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। বিধায় তিনি রাষ্ট্রপতি পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। আমরা তার দ্রুত পদত্যাগ দাবি করছি।
T.A.S / জামান
কালকিনিতে ওষুধ কোম্পানির ম্যানেজারের বসতবাড়ি ভাংচুর: আহত-১
গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
খাদ্য গুদামে অনিয়ম হলে, কঠোর ব্যবস্থা নেয়া হবে: খাদ্যমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র রাতভর অভিযান: ৫০২ বোতল এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ১
দুর্গাপুর উপজেলার সদর ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান বোরহান উদ্দিন
মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে সেবাকুঞ্জ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- প্রতিমন্ত্রী মীর হেলাল
আদমদীঘি কড়ই আলিম মাদরাসা একাডেমি ভবন নির্মানে দেড় কোটি টাকা বরাদ্দ
কওমি ছাত্ররা সরে দাঁড়ালেও শিল্পকলায় অনুষ্ঠান করতে পারছে না এনসিপি
শাহজাদপুরে পূরবী থিয়েটারের ৬ষ্ঠ বাংলা লোকনাট্য উৎসব অনুষ্ঠিত
আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি, প্রতারণার মামলায় জেলে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু
রায়গঞ্জে নজরুল বর্ষে পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
বড়লেখায় ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা