ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

তাড়াশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি গ্রেফতার


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ২২-১০-২০২৪ বিকাল ৫:১৯

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বিকালে ঢাকার রামপুরার একটি বাসা থেকে র‌্যাব-১২-এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে। পরে সোমবার রাতেই তাড়াশ থানায় তাকে সোর্পদ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন।

গ্রেফতারকৃত মনিরুজ্জামান মনি উপজেলার দোবিলা গ্রামের মৃত রহমত উল্লাহর ছেলে। তিনি  উপজেলা চেয়ারম্যানের পাশাপাশি তাড়াশ অনার্স কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি  তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, উপজেলার বারুহাঁস ইউনিয়নের বিনোদপুর খেলার মাঠে ২০১৮ সালে ১১ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ও সিরাজগঞ্জ-৩ আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী প্রচারণা চলাকালে তার গাড়িবহরে হামলা, ভাংচুর ও হত্যাচেষ্টায় মামলায় এজাহারভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে অধ্যক্ষ মনিরুজ্জামান মনিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

T.A.S / জামান

কালকিনিতে ওষুধ কোম্পানির ম্যানেজারের বসতবাড়ি ভাংচুর: আহত-১

গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

খাদ্য গুদামে অনিয়ম হলে, কঠোর ব্যবস্থা নেয়া হবে: খাদ্যমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র রাতভর অভিযান: ৫০২ বোতল এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ১

দুর্গাপুর উপজেলার সদর ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান বোরহান উদ্দিন

মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে সেবাকুঞ্জ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- প্রতিমন্ত্রী মীর হেলাল

আদমদীঘি কড়ই আলিম মাদরাসা একাডেমি ভবন নির্মানে দেড় কোটি টাকা বরাদ্দ

কওমি ছাত্ররা সরে দাঁড়ালেও শিল্পকলায় অনুষ্ঠান করতে পারছে না এনসিপি

শাহজাদপুরে পূরবী থিয়েটারের ৬ষ্ঠ বাংলা লোকনাট্য উৎসব অনুষ্ঠিত

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি, প্রতারণার মামলায় জেলে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু

রায়গঞ্জে নজরুল বর্ষে পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

বড়লেখায় ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

জয়পুরহাটে ছাত্র শিবিরের উদ্যোগে ৪০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা