বাউফলে চন্দ্রদ্বীপ ইউনিয়নে ক্ষতিগ্রস্থ রাস্তা পরিদর্শন করেন এলজিইডির টিম
পটুয়াখালীর বাউফলে ১৫ নং চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর মিয়াজান ও চর ব্যারেড নদীতে ব্রীজের প্রস্তাবনা সহ বেরী বাঁধ ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন এলজিইডির কর্মকতারা। মঙ্গলবার (২২ অক্টোবর) দিন ব্যাপি এসব প্রকল্প পরিদর্শন করেন জেলা সহকারী প্রকৌশলী মোঃ ইউনুস, উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার গাইন ও উপ সহকারী প্রকৌশলী আলী ইবনে আব্বাস।
এ সময় উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার গাইন বলেন, উপজেলার ১৫ নং চন্দ্রদ্বীপ ইউনিয়নের ১২০ কিলোমিটার কাচা সড়ক গুলোর মধ্যে ইতিপূর্বে ১০ টি প্রকল্পের প্রস্তাবনা পাঠানো হয়েছে যা বাস্তবায়নের পথে। ১০ কিলোমিটার বেরিবাঁধের ক্ষতিগ্রস্ত রাস্তা কিছু দিনের মধ্যে মেরামত করা হবে এবং সাড়ে ৬ কিলোমিটার রাস্তা পাকা হয়েছে বাকি সবটুকু রাস্তা পর্যায়ক্রমে করা হবে। বাউফলের বিছিন্ন দ্বীপ ইউনিয়ন চন্দ্রদ্বীপের ৫৬ বর্গকিলোমিটার এলাকায় বসতি ২৬ হাজার লোকজনের যাতায়াত ব্যাবস্থা খুবই নাজুক তাই এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে। এ সময় চর মিয়াজান টু চর ব্যারেট খালের উপর সংযোগ সেতু নির্মাণের প্রস্তাবনা ব্যাক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক পৌর বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমামায়ন কবির, উপজেলা শ্রমিকদল সভাপতি মো. হাচান মাহমুদ মন্জু, চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবুল বাসার, উপজেলা শ্রমিকদলের যুগ্ন আহ্বায়ক মো. হাচান মল্লিক, মো. রিপন ও মো. মনির প্রমূখ।
T.A.S / T.A.S
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার