উত্তরায় ছাত্র আন্দোলনকে প্রতিহত করতে আ. লীগ নেতা কর্তৃক অবৈধ অস্ত্র মজুদ
রাজধানীর উত্তরায় ছাত্র আন্দোলনকে প্রতিহত করার কাজে ব্যবহারের উদ্দেশ্যে চোরাচালানের মাধ্যমে অবৈধ অস্ত্র, ৫৮২.৩৯ গ্রাম স্বর্ন, বৈদেশিক মুদ্রা, বাংলাদেশী টাকাসহ আনিত বিভিন্ন ধরনের আমদানী নিষিদ্ধ পণ্য উদ্ধার করা হয়েছে। এসময় মোঃ সুমন মিয়া, মোঃ খলিল বিশ্বাস, গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে, চোরাচালানের মাধ্যমে আনিত স্বর্ন, অবৈধ অস্ত্র, সকল নিষিদ্ধ পণ্য ও বাংলাদেশী অবৈধ টাকার প্রকৃত মালিক পলাতক আসামী উত্তরা পশ্চিম থানাধীন মৃত-শেখ লায়েক আলীর পুত্র শেখ বাদল আহম্মেদ ওরফে জারমান বাদল।
এদিকে উত্তরা পশ্চিম থানা, ডিএমপি এর অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান গতকাল বিকেলে গোপন সংবাদের মাধ্যমে গাজীপুর টংগী এলাকার জাভান থ্রি স্টার হোটেলের মালিক শেখ বাদল আহম্মেদ ওরফে জারমান বাদল (৫৩) এর উত্তরা ৫নং সেক্টরের বাসায় ছাত্র আন্দোলনকে প্রতিহত করার কাজে ব্যবহারের জন্য অবৈধ অস্ত্র, চোরাচালানের মাধ্যমে আনিত স্বর্ন, বৈদেশিক মুদ্রা, বিদেশী মাদকদ্রব্য, আমদানী নিষিদ্ধ পণ্য ও বাংলাদেশী টাকা মজুত রয়েছে।
শেখ বাদল আহম্মেদ ওরফে জারমান বাদল (৫৩) ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে এমপি প্রার্থি হিসাবে খুলনা থেকে আওয়ামী লীগ এর প্রতীকে মনোনয়ন ফর্ম দাখিল করেছিলেন। তিনি ছাত্র আন্দোলনের শুরু থেকেই ছাত্র-জনতার আন্দোলন প্রতিহত করার জন্য শক্তি প্রয়োগ করেছেন। এমন সংবাদের ভিত্তিতে দিয়াবাড়ি সেনাবাহিনী ক্যাম্পের অফিসারদের সহায়তায় অভিযান পরিচালনা করা হয় এবং ল্লেখিত মালামাল উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এবং বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতাকৃত দুইজন আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
জামিল আহমেদ / জামিল আহমেদ
সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন