ডেমরা থানায় লিখিত অভিযোগ
ডেমরায় গার্মেন্টস ব্যবসায়ীকে চাঁদার দাবি ও প্রাণনাশের হুমকি
রাজধানীর ডেমরা থানাধীন বামৈল বাইতুল নূর জামে মসজিদ এলাকায় জাকারিয়া ফ্যাশন গার্মেন্টস মালিকের কাছে চাঁদার দাবি ও তাঁকে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। গত-মঙ্গলবার ১ অক্টোবর তারিখে রাত আনুমানিক ১১ঃ ২৫ ঘটিকার সময় এ ঘটনা ঘটে। জাকারিয়া ফ্যাশন গার্মেন্টস মালিকের শালা মোঃ হোসাইন ইসলাম হোসেন (৩২) বাদী- হয়ে ডেমরা থানায় একটি লিখিত অভিযোগ করেন, ডেমরা থানার অভিযোগের সূত্রে জানা যায়, ডেমরা থানা বামৈল বাইতুল নূর জামে মসজিদ, এলাকার মৃত- আঃ কাদের ছেলে মিজানুর রহমান রঞ্জিত (৪৫) দারওয়ানের বিরুদ্ধে চাঁদাবাজির ও প্রাণনাশের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে ডেমরা থানা অভিযোগের বাদী- হোসাইন ইসলাম হোসেন বলেন, আমার বড় বোনের জামাই গার্মেন্টস ফ্যাক্টরিতে এমব্রয়ডারি মেশিন ট্রাক গাড়ি দিয়ে নেওয়ার সময় ৬৬ নং ওয়ার্ড ডগার রসুলনগর (আহমাদি) জামে মসজিদ কলাবাগান রাস্তার মোড় এলাকায় ট্রাক গাড়ি আসলে গাড়ি রাস্তার ভিতরে না ঢোকার জন্য বাধা দেন মিজানুর রহমান রঞ্জিত দারওয়ান তিনি আমাকে এবং আমার পরিবারকে অকথ্য ভাষায় গালাগালি করে প্রাণনাশের হুমকি দেয় ৫০ হাজার টাকা চাঁদাদাবি করেন এবং বিভিন্নভাবে আমাদের হয়রানি করে আসছে পরবর্তী ডেমরা থানায় একটি লিখিত অভিযোগ করি।
ঘটনা স্থলে পুলিশ এসে তদন্ত করেন, তবে এখন পর্যন্ত ডেমরা থানায় কোন মামলা হয়নি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জোর দাবি করেছেন ভুক্তভোগীরা, স্থানীয়রা জানান, মিজানুর রহমান রঞ্জিত দারওয়ান চিহ্নিত অপরাধী সে জুয়ার বোর্ড চালায় দীর্ঘদিন ধরে কলাবাগান মাঠে মেলার নামে চাঁদাবাজি এবং অসামাজিক কাজে লিপ্ত রয়েছে বলেও জানিয়েছেন এলাকাবাসী, এ বিষয়ে জাকারিয়া ফ্যাশন গার্মেন্টসের মালিক অহিদুল মাতব্বর দৈনিক সকালের সময়’কে বলেন, আমার গার্মেন্টস ফ্যাক্টরিতে এমব্রয়ডারি মেশিন আনার সময় রাস্তায় বাধা দেন মিজানুর রহমান রঞ্জিত দারওয়ান পরবর্তী সে দাবী করেন ৫০ হাজার টাকা আমি না দিতে জানালে তিনি আমাকে ভয় ভীতি এবং হুমকি প্রদান করে।
মিজানুর রহমান রঞ্জিত দারওয়ান এতসব অভিযোগের বিষয় জানতে চাইলে তিনি মোটো ফোনে দৈনিক সকালের সময়’কে জানান, কলাবাগান মাঠে মেলার বিষয় জানতে চাইলে বলেন, এলাকার কিছু লোক দোকানদারি করে আমি কোন টাকা পয়সা নেই না। চাঁদাবাজির বিষয় জানতে চাইলে বলেন, আমার বোনের সম্পত্তির বাউন্ডারি দেওয়াল ভেঙেছে সে কারণে আমি ৫০ হাজার টাকা চেয়েছি এবং আমার বাড়িতে জুয়ার বোর্ড পরিচালনা করে আসছি এবং আমার বাড়িতে মেয়ে দিয়ে দেহ ব্যবসা করি পারলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাকে ধরুক। ঘটনা স্থলে গণমাধ্যম কর্মীরা গেলে রাস্তার সাথে ওয়াল ভাঙ্গার কোন চিহ্ন পাওয়া যায়নি।
আরো দেখা গেছে চলাচল রাস্তায় সাধারণ মানুষের ভোগান্তি অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ ইলিয়াস হোসেন দৈনিক সকালের সময়কে বলেন, হোসাইন ইসলাম হোসেন একটা অভিযোগ দিয়েছে মিজানুর রহমান রঞ্জিতের বিরুদ্ধে, এ বিষয় তদন্তের জন্য এসআই শাহ আলম’কে দেওয়া হয়েছে ঘটনা সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জামিল আহমেদ / জামিল আহমেদ
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন