মেহেরপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৩ অস্ত্র ব্যবসায়ী আটক
মেহেরপুরের মুজিবনগর উপজেলার দায়িরয়াপুর গ্রাম থেকে তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনীর একটি আভিযানিক দল। অভিযানে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি নাইন এমএম পিস্তল।
আটকৃতরা হলো- দারিয়াপুর গ্রামের মহসিন আলীর ছেলৈ সাইফুল ইসলাম (২৭), কাউছার আলীর ছেলে এনামুল হক (২৮) এবং মিন্টু শেখের ছেলে সাইফুল ইসলাম (২৬)।
যৌথবাহিনী সূত্রে জানা গেছে, অস্ত্র ব্যবসার গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি বিশেষ আভিযানিক মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে তাদের আটক করে। মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার তুফানের ছেলে আলিফের কাছে তারা অস্ত্র বিক্রি করেছে বলে স্বীকারোক্তি দেয়। এর পরিাপ্রেক্ষিতে ওই তিনজনকে নিয়ে বুধবার (২৩ অক্টোবর) ভোরে স্টেডিয়াম পাড়ায় অভিযান চালান যৌথবাহিনীর সদস্যরা। অভিযানে আালিফের সন্ধান না মিললেও অস্ত্রের সন্ধান মেলে। বাবলু নামে এক ব্যক্তির বাড়ির পাশে মাটির নিচে তারা অস্ত্রটি পুঁতে রেখেছিল। সেখানে মাটি খুঁড়ে পলিথিনে মোড়ানো অবস্থায় ম্যাগাজিনসহ একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করতে সক্ষম হন যৌথবাহিনীর সদস্যরা।
উদ্ধার হওয়া অত্যাধুনিক নাইন এমএম পিস্তলটি ইতালির তৈরি বলে জানা গেছে। আটক তিনজনের নামে অস্ত্র মামলা দিয়ে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
T.A.S / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ