লোহাগাড়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন : সভাপতি সাইফুল্লাহ, সম্পাদক মিনহাজ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সংস্কারপূর্বক বৈষম্যহীন লোহাগাড়া প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে দৈনিক পূর্বদেশ প্রতিনিধি এম সাইফুল্লাহ চৌধুরী সভাপতি এবং মাই টিভি প্রতিনিধি শাহজাদা মিনহাজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া গ্লোবাল টিভি প্রতিনিধি এরশাদ আলম সাংগঠনিক সম্পাদক, দৈনিক সকালের সময় প্রতিনিধি মোজাহিদ হোসাইন সাগর অর্থ সম্পাদক ও বিজয় টিভি প্রতিনিধি মোকতার হোসেন দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়াও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সময়ের আলো প্রতিনিধি আরিফুল ইসলাম।
নির্বাচন পরিচালনা করেন আলহাজ মোস্তফিজুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আবু তাহের। তাকে সহায়তা করেন মাস্টার মোবারক আলী ও জয় দেব।
নির্বাচনী অনুষ্ঠান পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী ও সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাজ্জাদুর রহমান, লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক জালাল আহমদ, আমিরাবাদ ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর কাজী নুরুল আলম চৌধুরী, সাবেক ছাত্রদল নেতা এ.টি.এম জাহেদ চৌধুরী, জেলা যুবদল নেতা আবু সেলিম চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল হাশেম, উপজেলা যুবদলের আহবায়ক মেম্বার শব্বির আহমদ, আমিরাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক সাহাব উদ্দীন, প্রজন্ম লোহাগাড়ার সদস্য সচিব মাস্টার ফারুক, মো. আমানুল হক, সাইফুর রহমান, নুরুচ্ছফা চৌধুরী, হেলাল উদ্দীন, আরিফুল্লাহ চৌধুরী, ছাত্র প্রতিনিধি হোছাইন মাহমুদ তামিম মির্জা, জহির উদ্দীন, মো. হাসান ও মো. সাকিব প্রমুখ।
T.A.S / জামান
রানীনগরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
মনোহরদীর ইউএনওর স্বচ্ছ বাস্তবায়ন, খাল পুনঃখনন প্রকল্পে ৪৭ লাখ টাকা সাশ্রয়
কর্মস্থলে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু
নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত
বিএনপি'র দুর্দিনে'র ঢাল সাইফুল ইসলাম ফিরোজ
আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান
শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ