এইচপিভি টিকাদান কর্মসূচি উপলক্ষে কর্মশালা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
এইচপিভি টিকাদান কর্মসূচি-২০২৪ উপলক্ষে মেহেরপুরে কর্মশালা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশন জেলা মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ উপলক্ষে কর্মশালা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক এজেএম সিরাজুম মূনীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সিফাত মেহনাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মেহেরপুর সিভিল সার্জন ডা. মহী উদ্দিন আহমেদ, জেলা তথ্য অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন. মেডিকেল অফিসার ডা. ইনজামুল হক।
অনুষ্ঠানে সময় স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার ওবাইদুর রহমান। পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা মো. আব্দুল হামিদ।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা মডেল মসজিদের ইমাম সাদিকুর রহমান, গাংনী উপজেলা মডেল মসজিদের ইমাম জাহিদুর রহমান। সভা সঞ্চালনা করেন ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. আমানুল্লাহ মেহেরপুর। জেলায় এইচপিভি টিকাদান কার্যক্রম জোরদারকরণের নিমিত্তে কর্মশালায় ৪০ জন অংশগ্রহণ করেন।
T.A.S / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ