সন্দ্বীপে ন্যায্যমূল্যে ডিম ও সবজি বিক্রয় কার্যক্রমের উদ্বোধন
সন্দ্বীপ উপজেলা প্রশাসনের উদ্যোগে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ ও অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে ন্যায্যমূল্যে ডিম ও সবজি বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা কমপ্লেক্সের সন্দ্বীপ টাওয়ারসংলগ্ন মুক্তিযোদ্ধা ভবনের সামনে প্রতি পিস ডিম ১৩ টাকা এবং এক জোড়া ডিম ২৬ টাকায় বিক্রি করা হয়। ন্যায্যমূল্যে এই ডিম ও সবজি বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা।
উল্লেখ্য, গরিবের আমিষের অন্যতম জোগানদাতা ডিমের বাজার গত কয়েক দিন ধরেই অস্থির হয়ে আছে। সিন্ডিকেটের কবলে পড়ে প্রতি পিস ডিমের দাম ১৬ থেকে ১৭ টাকা পর্যন্ত বিক্রি হওয়ায় সেটা গরিব আর মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যায়। এই অবস্থা থেকে মানুষকে মুক্তি দিতে সন্দ্বীপ উপজেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্যমূল্যে ডিম ও সবজি বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।
এদিকে বাজারদরের চেয়ে অনেক কম দামে ডিম ও সবজি কিনতে পারায় ক্রেতারা খুশি। দোকানে ক্রেতাদের প্রচুর ভিড় ও আগ্রহ দেখা গেছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিম ও সবজি বিক্রির কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা।
সরকার ঘোষিত ডিমের দাম খুচরায় ১১ টাকা ৮৭ পয়সা, পাইকারিতে ১১ টাকা ১০ পয়সা এবং উৎপাদক পর্যায়ে ১০ টাকা ৮০ পয়সা করে বিক্রির কথা রয়েছে। তবে এ দামে কোথাও ডিম বিক্রি হচ্ছে না। বেশিরভাগ এলাকায় এখনো প্রতি ডজন ডিম ১৭০ টাকা করে বিক্রি হচ্ছে।
সবজির মধ্যে মিষ্টিকুমড়া, শসা, বাঁধাকপি, টমেটো, পেঁপে, কাকরোল, কচুর ছড়া, পটল ও কাঁচামরিচও বিক্রি হচ্ছে। এরমধ্যে কাঁচামরিচ ২৪০ টাকা, বাঁধাকপি ৬০ টাকাসহ সকল সবজি সাধারণ বাজারের চেয়ে অনেক কম দামে পাওয়া যাচ্ছে।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান