সাংবাদিকদের সাথে অভয়নগর থানার নবাগত ওসির মতবিনিময়
যশোরের অভয়নগর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমাদুল করিম নওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা এসএম ফারুক আহমেদ, সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান, সহ-সভাপতি এসএম মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, ক্রীড়া সম্পাদক এমএম আলাউদ্দিন, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, নির্বাহী সদস্য সেলিম হোসেন, রবিউল ইসলাম বিশ্বাস, নওয়াপাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি খায়রুল বাসার, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, সদস্য শেখ আসাদুল্লাহ আসাদ, গাজী রেজাউল করিম, জাকির হোসেন, জসিম উদ্দিন বাচ্চু, ডি আর আনিস, আশরাফুল আলম, রাজয় রাব্বি, তাওহীদ হাসান উসামা, গাজী আবুল হোসেন, মতিন গাজী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস।
মতবিনিময় সভায় ওসি বলেন, অভয়নগর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাংবাদিকদের নিয়ে কাজ করতে চাই। একই সাথে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, চুরিসহ সকল অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
T.A.S / জামান
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত