বাউফলে ভূমিদস্যুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
পটুয়াখালীর বাউফলে এক ভূমিদস্যু ও পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারির অমানবিক অন্যায়-অত্যাচার থেকে মুক্তি পেতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে বাউফল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্নারে (জাহাঙ্গীর টাওয়ার) এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সামসুন্নাহারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মো. কুদ্দুস মাতুব্বর। এ সময় তিনি বলেন, রনি সিকদার পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি। সে ও তার বাবা জাহাঙ্গীর হোসেন হোটেল ব্যবসার আড়ালে অসামাজিক কার্যকলাপের দায়ে একাধিকবার গ্রেফতার হন। তারা দীর্ঘদিন ধরে আমাদের পৈতৃক সম্পত্তি পেশীশক্তির জোরে ভোগদখল করছে। আমাদের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলে রাখতে প্রাণনাশের হুমকি দেয় এবং পথেঘাটে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে বিভিন্ন ধরনের অসামাজিক কথাবার্তা বলে বেড়ায়। বাড়ি থেকে বের হলে নেশাগ্রস্ত রনি ও তার ভাই মিরাজ দেশীয় অস্ত্র নিয়ে সামনে পড়ে। স্থানীয়রা তাদের ভয়ে মুখ খুলতে সাহস পায় না। আমরা আমাদের পৈতৃক সম্পত্তিতে নিরাপদে বসবাস করে সম্মান নিয়ে বাঁচতে চাই। বিষয়টি নিয়ে থানা পুলিশের আশ্রয় নিলে তারা কাগজপত্র দেখে আমাদের জমির দলিল সঠিক আছে বলে জানান। তারা সাংবাদিকদের সাহায্য নিতে বলেন।
অভিযোগের বিষয়ে রনি সিকদার ও জাহাঙ্গীর হোসেন বলেন, আমাদের বিরুদ্ধে আনীত সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট। তারাই আমাদের জমি ভোগদখলের চেষ্টা করছে।
T.A.S / জামান
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার