লোহাগড়ায় জামিন পেয়েই বাদীর গরু লুট, ১৩ দিন পর উদ্ধার
নড়াইলের লোহাগড়ায় জামিন পাওয়ার পর বাদী রফিকুল ইসলামের গরু লুটের ঘটনা ঘটে। ঘটনার ১৩ দিন পর পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে গরুটি। পুলিশের মতে, সাংবাদিকদের সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে গরুটি উদ্ধার করা সম্ভব হয়েছে।
ভুক্তভোগী রফিকুল ইসলাম জানান, গত ৩ এপ্রিল বুধবার একই গ্রামের ৮-১০ জন ব্যক্তি তার বাড়ি থেকে প্রায় ৫ লাখ টাকার গাছ জোরপূর্বক কেটে নেয়। এর পরিপ্রেক্ষিতে তিনি ১৭ এপ্রিল নড়াইল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। আসামিদের মধ্যে রয়েছে- সাউদ মৃধা, নান্নু মৃধা, সালাউদ্দিন মৃধা, কালা মোল্লা, এরশাদ মৃধা, আজিজ মোল্লা, রবিউল মোল্লা এবং তরিকুল মোল্লা। মামলার আসামিরা জামিনে মুক্তি পাওয়ার পর গত ৯ অক্টোবর শুক্রবার দুপুর ২টার দিকে তার (রফিকুল) বাড়িতে প্রবেশ করে একটি গরু জোরপূর্বক ছিনিয়ে নেয়।
বাদী অভিযোগ করে বলেন, আসামিরা মামলা তুলে নিতে তাকে নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছে এবং গরুটি জোর করে তাদের বাড়িতে নিয়ে আটকে রাখে।
বুধবার (২৩ অক্টোবর) ভুক্তভোগী রফিকুল ইসলাম লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমানের কাছে লিখিত অভিযোগ দাখিল করলে পুলিশ ও সাংবাদিক তাৎক্ষণিক পদক্ষেপ নেয় এবং ১৩ দিন পর গরুটি উদ্ধার করা হয়।
ওসি আশিকুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ভুক্তভোগী বাদী এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন, যা স্থানীয়দের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।
স্থানীয়রা জানান, এ ঘটনায় তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তারা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান