শিবগঞ্জে ১৫২ নারীর মাঝে চেক ও সনদপত্র বিতরণ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ শীর্ষক প্রকল্পের আওতায় ১৫২ নারীর মাঝে প্রায় দেড় কোটি টাকার চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে নারী কর্মীদের মাঝে তাদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদপত্র বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন।
উপজেলা প্রকৌশলী ছাবের আলীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা মাহমুদুর রহমান ও উপ-সহকারী প্রকৌশলী সরোজ আলী।
এদিকে উপকারভোগী নারীরা বলেন, আমরা এখন সমাজের অন্য মানুষের মতোই সুখে-শান্তিতে বসবাস করতে পারব। ছেলে-মেয়ের লেখাপড়ার জন্য খরচ করার পাশাপাশি স্বাবলম্বী হওয়ার জন্য সবজি চাষ, ছাগল পালন এবং খামারের কাজে এই অর্থ ব্যবহার করব। আমরা অনেক খুশি।
T.A.S / জামান
গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া
লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা
সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর
টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান
দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার
নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন
কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু
ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি