ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

চৌগাছায় আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত বিএনপিকর্মী শওকতের মৃত্যু


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ২৩-১০-২০২৪ বিকাল ৫:১৫

যশোরের চৌগাছায় আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত বিএনপিকর্মী শওকত আলী (৩৫) মারা গেছেন। তিনি পুড়াপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৩ অক্টোবর) সকালে মারা যান তিনি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। শওকতের হত্যাকারীদের অবিলম্বে আটক করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ।

উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমানের ভাইপো শওকত আলীকে মঙ্গলবার বিকালে ইউনিয়ন যুবলীগের সভাপতি মাদক সম্রাট কামাল মেম্বরের নেতৃত্বে ১০-১২ জন আওয়ামী সন্ত্রাসী লোহার রড, হাতুড়ি ও কাঠের লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। স্বজনরা উদ্ধার করে প্রথমে চৌগাছা হাসপাতালে নিলে তাকে রেফার করে দ্রত যশোর সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে স্বাস্থ্যের উন্নতি না হলে রাতেই নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে আইসিইউ খালি না থাকায় পাশেই একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান।

নিহতের চাচা মিজানুর রহমান জানান, অত্যান্ত নিরীহ প্রকৃতির একটি ছেলে শওকত আলী। অভাবের সংসারে সে কাজ ছাড়া কিছুই বোঝে না। তার মৃত্যুতে স্ত্রী ও তিনটি সন্তান চরম অসহায় হয়ে পড়ল। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃতদেহ ঢাকায় ছিল। বাড়িতে আনার প্রক্রিয়া চলছে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের চাচা মিজানুর রহমান বাদী হয়ে মঙ্গলবারই একটি মামলা করেন। ওই মামলাকে হত্যা মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। আসামিদের আটকে থানা পুলিশ তৎপর আছে।

এদিকে বিএনপির কর্মীকে নির্মমভাবে হত্যা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চৌগাছা উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। যারাই এ ঘটনার সাথে জড়িত, তাদের আটক করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

T.A.S / জামান

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়