ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে ৮০০ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩৯ হাজার কিশোরীকে দেয়া হবে এইচপিভি টিকা


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২৩-১০-২০২৪ বিকাল ৬:৫৩

নারীদের জরায়ুমুখের ক্যান্সারের ঝুঁকি কমাতে বর্তমান সরকার ৫ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকা দেয়ার উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় জয়পুরহাট জেলায় প্রায় ৩৯ হাজার কিশোরীরকে এই টিকা দেয়া হবে। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স কক্ষে সিভিল সার্জন ডা. মুহা. রুহুল আমিন এ তথ্য জানিয়েছেন।

এসময় ডব্লিউএইডওর নওগাঁ-জয়পুরহাটের দায়িত্বে থাকা ডা. লুৎফর রহমান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জুবাইর মো. আল ফয়সাল, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার চৈতী রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন ডা. মুহা. রুহুল আমিন বলেন, আমাদের দেশের নারীদের ক্যান্সারজনিত মৃত্যুর মধ্যে জরায়ুমুখ ক্যান্সার দ্বিতীয় সর্বোচ্চ। এটি রোগ প্রতিরোধে এইচপিভি টিকার একটি ডোজই যথেষ্ট। এইচপিভি টিকা এই রোগকে প্রতিরোধ করে। এই টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর। তাই সরকারের উদ্যোগে এই টিকা বিনামূল্যে প্রদান করা হবে।

তিনি বলেন, জয়পুরহাট জেলায় ২৪ অক্টোবর থেকে মাসব্যাপী এইচপিভি টিকা দেয়া হবে। প্রথম দুই সপ্তাহ জেলার প্রায় ৮০০ শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ম থেকে ৯ম শ্রেণি পড়ুয়া ছাত্রী বা ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের এই টিকা দেয়া হবে। রেজিস্ট্রেশনের মাধ্যমে এই টিকা দেয়া হবে।

ডা. মুহা. রুহুল আমিন আরো বলেন, এইচপিভি টিকা বাইরেও পাওয়া যায়। বাইরে কিনতে একটির দাম পড়বে প্রায় সাগে তিন হাজার টাকা। সেজন্য ৫ম থেকে ৯ম শ্রেণি পড়ুয়া ছাত্রী বা ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের এখনই এই টিকা নেয়ার আহ্বান জানান তিনি।

T.A.S / জামান

চাঁদপুরে আগুনে পুড়েছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষয়ক্ষতি

বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

চাঁদপুরে ২২ হাজার ইয়াবা উদ্ধার, অভিযানের আগেই পালাল মাদক কারবারি

প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি

বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক, যাত্রীবাহী বাস জব্দ

পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪

দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ

জ্বালানির দাহে পুড়ছে কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় সেচ ও চাষের খরচে দিশেহারা কৃষক

মা-বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড়ে হত্যা মামলার পলাতক আসামি সাবেক এমপি মুক্তা আটক

টুঙ্গিপাড়ায় নির্ধারিত সময়ের আগেই ছুটি, প্রধান শিক্ষকের বক্তব্যে অসঙ্গতি

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে ১০ মামলার আসামী আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

লালমনিরহাটে আলোচিত মিতু হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড