ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল করছে উত্তরার ছাত্র-জনতা
সন্ত্রাসী ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবিতে উত্তরার রাজলক্ষী ও বিএনএস সেন্টার হতে জসিমউদ্দিন হয়ে মুগ্ধ মঞ্চে মশাল মিছিল করেছে ছাত্র- জনতা। আজ বুধবার (২৩ শে অক্টোবর) সন্ধ্যাকালীন সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বৃহত্তর উত্তরার আয়োজনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন।
এ সময় আকাশ, এহসান সাদি, এ এইচ এম নোমান রেজা, হিমেল, জুবায়ের, মাহতাব খান বাঁধন, ফরহাদ সোহেল, রফিকুল ইসলাম আইনি, ইলমা খন্দকার এ্যানি, আদিনা, সাগর হাওলাদার, ফয়সাল, সামিওল, নাহিদের নেতৃত্বে উত্তরার স্কুল কলেজের শত শত শিক্ষার্থী ও এলাকার সাধারণ মানুষ মশাল হাতে নিয়ে স্লোগান দিতে দিতে বলেন, ছাত্রলীগ নামে সন্ত্রাসী সংগঠনকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হোক।
এসময় ছাত্রলীগের দ্বারা সংগঠিত সকল হত্যা, গুম, চাঁদাবাজি-সহ সকল অনৈতিক কার্যক্রমের সুষ্ঠু বিচারের দাবি তারা জানান। উত্তরার প্রতিনিধি নোমান রেজার এক সাক্ষাতে উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস এর নিকট এই দাবি জানান যে, স্বৈরাচারী আওয়ামী লীগের তিন তিন বার অবৈধ সরকারের প্রধান শেখ হাসিনা-সহ নেতা ও নেতৃবৃন্দ যারা বিগত বছরগুলোতে নিরীহ মানুষের উপর অত্যাচার, জুলুম, গুম, হত্যা, চাঁদাবাজির সঠিক বিচার এবং জুলাই অভ্যুত্থানে নিহত শহিদদের ও আহতদের ন্যায্য বিচার দাবি করেন।
এসময় তিনি উত্তরার পুলিশ এবং সেনাবাহিনীকে নিরাপত্তা প্রদানের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
জামিল আহমেদ / জামান
সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন