সন্দ্বীপে নবনিযুক্ত পৌর প্রশাসককে বরণ করলেন পৌরসভা মার্চেন্ট অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ
সন্দ্বীপ পৌরসভার নবনিযুক্ত পৌর প্রশাসক অং ছিং মারমা, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে ফুলেল শুভচ্ছা জানিয়ে বরণ করে নিলেন পৌরসভা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। পৌর প্রশাসককে বরণের পর তারা তাৎক্ষণিক ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও দাবি উপস্থাপন করে ব্যবসায়ীদের পাশে থাকার আহ্বান জানান।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ ও বরণের সময় উপস্থিত ছিলেন- পৌরসভা মার্চেন্ট অ্যাসোসিয়শনের সভাপতি মো. আকতার হোসেন, সাধারণ সম্পাদক আলী বাহাদুর সোহাগ, সহ-সভাপতি ইসমাঈল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আরফিন, অর্থ সম্পাদক পারভেজ চৌধুরীসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।
পৌর প্রশাসক অং ছিং মারমা ব্যবসায়ী নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, ব্যবসায়ীদের স্বার্থরক্ষার বিষয়টি সব সময় আমার কাছে গুরুত্ব পাবে।বিশেষ করে বাজারের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্সে যতটুকু ছাড় দেয়া সম্ভব, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ তাদের সব ধরনের প্রয়োজনে আমি পাশে থাকবে। আমার প্রতি অর্পিত দায়িত্ব অত্যন্ত স্বচ্ছতা ও সততার সাথে পালনের চেষ্টা করবে। এজন্য ব্যবসায়ীসহ সকল পৌরবাসীকে আমাকে সহযোগিতা করতে হবে।
T.A.S / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান