ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস পালিত


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ২৪-১০-২০২৪ দুপুর ৩:২৭

‘নদীর প্রাণ ডলফিন-শুশুক, নিরাপদে বেচেঁ থাকুক‘ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামানের সভাপতিত্বে জেলা বন্যপ্রাণী ব্যবস্থাপনা সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিত ভট্টাচার্য ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মো. মোরশেদের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক একেএম গোলাম মোর্শেদ খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চবির প্রাণিবিদ্যা বিভাগ ও হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির চেয়ারম্যান অধ্যাপক মনজুরুল কিবরিয়া।

এ সময় হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শোয়েব, প্রাণিসম্পদ কর্মকর্তা সুজন কানুনগো, হালদা গবেষক শাহ আলম কায়সার, মডেল থানার পরিদর্শক (তদন্ত) নরুল আলম, প্রেসক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, সাংবাদিক ঐক্য পরিষদের  সাধারণ সম্পাদক বোরহান উদ্দীন, মৎস্যচাষি কামাল উদ্দীন, ডিম সংগ্রহকারী মো. রোসাঙ্গীরি প্রমুখ বক্তব্য প্রদান করেন।

সভা শেষে ডলফিন দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

T.A.S / জামান

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস