ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ইন্দুরকানীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ২৪-১০-২০২৪ দুপুর ৩:৪৪

পিরোজপুরের ইন্দুরকানীতে ঘূর্ণিঝড় ডানার ক্ষয়ক্ষতি রোধে আগাম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী অফিসার হাসান বিন মোহাম্মদ আলীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) এসএম আল আমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননি গোপাল, শিক্ষা অফিসার খলিলুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকতা মাসিদুল হক, ইন্দুরকানী থানার পরিদর্শক (তদন্ত) হারুনার রশিদ, মহিলাবিষয়ক কর্মকর্তা নূরে জান্নাত, সহকারী প্রোগ্রামার চন্দন রায়, উপজেলা পল্লী দরিদ্র বিমোচন কর্মকর্তা আলতাব হোসেন, উপজেলা পল্লী বিদ্যুতের ইনচার্জ ইসলাম হাওলাদার, ফায়ার সার্ভিস ইনচার্জ নুরুজ্জামান প্রমুখ। সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো, শফিকুল ইসলাম।

প্রস্তুতি সভায় জানানো হয়, উপজেলার সকল সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে শুকনা খাবার রেডি রাখা হবে।

T.A.S / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত